বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩২
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

ও পরস্ত্রীগামী হয়।

 বুধ অষ্টমে থাকলে জাতক রাষ্ট্রশক্তির অনুগ্রহে ধনী ও পরের ধন গ্রাসকারী হয়।

 বুধ নবমস্থ হলে জাতক বিদ্বান, ধনবান, দাতা, উপকারী, সৎ, কর্মপটু ও সুপুত্রবিশিষ্ট হয়।

 বুধ দশম ঘরে থাকলে জাতক জ্ঞানবান, ধনী, সদা আনন্দময়, ও কর্মবীর হয়।

 বুধ একাদশ ঘরে থাকলে জাতক বিনীত, বিভিন্নভাবে বিপুল আয়, ভোগী, আনন্দচিত্ত, সুশীল ও বলবান হয়।

 বুধ দ্বাদশ ঘরে অবস্থান করলে জাতক বিদ্যাহীন, আত্মীয়-স্বজনদের দ্বারা ত্যক্ত, স্বকার্যে নিপুণ, অত্যন্ত ধূর্ত ও মলিন প্রকৃতির হয়।

বৃহস্পতি

 বৃহস্পতি লগ্নে থাকলে জাতক রাষ্ট্রশক্তি-প্রিয়, উদার, প্রাজ্ঞ, কৃতজ্ঞ চরিত্রের, চারুদেহী ও গম্ভীর স্বভাবের হয়।

 বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকলে জাতক রূপবান, গুণবান, বিদ্বান, যশস্বী, ত্যাগী, ধনবান ও অজাতশত্রু হয়।

 বৃহস্পতি তৃতীয় ঘরে থাকলে জাতক সৌজন্যহীন, কৃতঘ্ন, কৃপণ, স্ত্রী-পুত্রদের দ্বারা অসুখী হয়।

 বৃহস্পতি চতুর্থে থাকলে জাতক বহুমান্য, ধনবান, বাহনযুক্ত, রাষ্ট্রশক্তির অনুগ্রহে সম্পদশালী হয়।

 বৃহস্পতি পঞ্চমে থাকলে জাতক ধনবান, গাড়ি-বাড়ির অধিকারী, মন্ত্রণা-কুশল ও সু-পুত্রের পিতা হয়।

 বৃহস্পতি ষষ্ঠে থাকলে জাতক সংগীতপ্রিয়, কীর্তিপ্রিয় ও শত্রু-বিনাশকারী হয়।

 বৃহস্পতি সপ্তমে থাকলে জাতক বিনয়ী, সাহিত্যিক, বিদ্বান, মন্ত্রণাকুশল ও কামিনী-কাঞ্চন বিষয়ে অত্যন্ত সুখী হয়।

 বৃহস্পতি অষ্টমে থাকলে জাতক দরিদ্র, অলস, ক্ষীণদেহী ও বিবেচনাহীন হয়৷

 বৃহস্পতি নবমে জাতক রাজনৈতিক নেতা, মন্ত্রী, বিভিন্ন বিষয়ে জ্ঞান, কর্মপটু ও দেব-দ্বিজে ভক্ত হয়।

 বৃহস্পতি দশমে থাকলে জাতক রাজনৈতিক নেতা, ধনী, গাড়ি-বাড়ির অধিকারী, বিবিধ যশের অধিকারী ও স্ত্রী-পুত্র বিষয়ে সুখী হয়।

 বৃহস্পতি একাদশে থাকলে জাতক রাষ্ট্রশক্তি অনুগ্রহ, ক্ষমতা, অর্থ ও গাড়ি-বাড়ির মালিক হয়।

 বৃহস্পতি দ্বাদশে থাকলে জাতক অলস নির্বোধ, কোপন-স্বভাব ও নির্লজ্জ হয়।