বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৭

দ্বিতীয়পতি

 দ্বিতীয়পতি বা ধনাধিপতি লগ্নে থাকলে জাতক উদ্যোগী, ধনী, কৃপণ, নির্দয় ও আত্মীয়কুটুম্ব বিরোধী হয়।

 দ্বিতীয়পতি দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে থাকলে জাতক ধনী, অর্থলোভী ও গর্বিত হয়।

 দ্বিতীয়পতি তৃতীয় ঘরে থাকলে জাতক উদ্যোগী, বিক্রমী, ধনী, গর্বিত, চঞ্চলচিত্ত ও কলহপ্রিয় হয়।

 দ্বিতীয়পতি চতুর্থ ঘরে থাকলে জাতক পিতার সম্পত্তি লাভ করে, সত্যবাদী, দীর্ঘায়ু ও দয়ালু হয়।

 দ্বিতীয়পতি পঞ্চম ঘরে থাকলে জাতক কৃপণ, দুঃখী, সুপুত্রের পিতা হয় ও নিজগুণে খ্যাতি লাভ করে।

 দ্বিতীয়পতি ষষ্ঠে থাকলে জাতক ধনসংগ্রহে আগ্রহী হয়।

 দ্বিতীয়পতি সপ্তম ঘরে থাকলে জাতক বিলাসী, আনন্দময়ী, রোজগেরে স্ত্রী লাভ করে।

 দ্বিতীয়পতি অষ্টম ঘরে থাকলে জাতক কোনও মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করে, পরোপকারী হয় তবে স্ত্রীর বিষয়ে অসুখী হয়।

 দ্বিতীয়পতি নবমে থাকলে জাতক গুরুর প্রিয় হয় ও দাতা হয়। তবে দ্বিতীয়পতি পাপগ্রহ হলে জাতক ভিক্ষুকজীবন লাভ করে।

 দ্বিতীয় পতি দশমে বা ঘর্মঘরে জাতক রাষ্ট্রশক্তিমান্য, রাষ্ট্রশক্তির কৃপায় ধনী, মানী, পণ্ডিত, মা ও বাবার পালক ও একাধিক স্ত্রী বা স্ত্রীছাড়া বহু নারীর সঙ্গে দৈহিক সম্পর্কযুক্ত হয়।

 দ্বিতীয়পতি একাদশে থাকলে থাকলে জাতক উদ্যমী ও আশ্রিত-পালক হয়।

 দ্বিতীয়পতি দ্বাদশ বা ব্যয়স্থানে থাকলে জাতক ধনী, সাহসী, ও দুঃখী হয়।

 দ্বিতীয়পতি পাপ গ্রহ হলে জাতক ভিক্ষাবৃত্তি গ্রহণ করে।

তৃতীয়পতি

 তৃতীয়পতি ভাব থেকে ভ্রাতা, পরাক্রম, ইত্যাদি বিচার করা হয়।

 তৃতীয়পতি লগ্নগত হলে জাতক লম্পট, বড় বড় কথা বলার স্বভাবযুক্ত, অসৎ বন্ধুযুক্ত ও সেবাপরায়ণ হয়।

 তৃতীয়পতি দ্বিতীয় ঘরে থাকলে জাতক নির্ধনী, অল্পায়ু ও বন্ধুবিরোধী হয়।

 তৃতীয়পতি তৃতীয় ঘরে থাকলে জাতক গুরুভক্তি, দেবভক্তি বা রাজভক্তির অধিকারী হয়।

 তৃতীয়পতি চতুর্থ ঘরে থাকলে জাতক পিতা ও সহোদরদের সুখী করলেও মায়ের সঙ্গে ঝগড়া লেগে থাকে।