বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৪
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

যায়। জাতক দুঃখ ও রোগভোগ করে এবং স্বল্পায়ু হয়।

 একাদশপতি তৃতীয়ে থাকলে জাতক বন্ধুবৎসল ও সৎ হয়।

 একাদশপতি চতুর্থে থাকলে জাতক দীর্ঘায়ু, পিতৃভক্ত, ধার্মিক হয়।

 একাদশপতি পঞ্চমে থাকলে জাতকের পুত্র স্বল্পায়ু হয়।

 একাদশপতি ষষ্ঠাগত হলে জাতক শত্রুবিশিষ্ট হয়, দীর্ঘ রোগভোগ করে, অশ্ব সংগ্রহকারী হয়। একাদশপতি ক্রূরগ্রহ হয়ে ষষ্ঠে থাকলে জাতক বিদেশে চোর-ছিনতাইকারীদের হাতে প্রাণ দেয়।

 একাদশপতি সপ্তমে থাকলে জাতক তেজস্বী, দীর্ঘায়ু, সুশীল এবং এক স্ত্রী স্বামী হয়ে থাকে।

 একাদশপতি অষ্টমে ক্রূরগ্রহ থাকলে জাতক জীবস্মৃত, স্বপ্নায়ু ও দীর্ঘ রোগভোগ করে। শুভগ্রহ থাকলে জাতক দুঃখী জীবন কাটায়।

 একাদশপতি নবমে থাকলে জাতক বহুশাস্ত্রে পণ্ডিত, ধর্মে খ্যাতিলাভ করে।

 একাদশপতি দশমে থাকলে জাতক মাতৃভক্ত, পিতৃদ্বেষী, ধনবান ও দীর্ঘজীবী হয়৷

 একাদশপতি একাদশে থাকলে জাতক রূপবান, সুশীল, জনপ্রিয়, দীর্ঘায়ু এবং পুত্রপৌত্রবিশিষ্ট হয়।

 একাদশপতি দ্বাদশে থাকলে জাতক মানী, দাতা, দুঃখী, অস্থিরমতি ও তেজী হয়।

দ্বাদশপতি

 দ্বাদশপতি থেকে ব্যয়, অর্থহানি, আইনের-দণ্ড ইত্যাদি বিচার করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে দ্বাদশে রবি, মঙ্গল অথবা শনি থাকলে জাতক অতিরিক্তি ব্যরশীল হয়। বৃহস্পতি, শুক্র ও পূর্ণচন্দ্র ব্যয়স্থানে অর্থাৎ একাদশে থাকলে জাতক সঞ্চয়শীল হয়। ব্যয়স্থানে শুক্র থাকলে জাতক নীচ মনের মানুষ হয়। অলস, ভোগী ও রমণপ্রিয় হয়। ব্যয়স্থানে শুভগ্রহ থাকলে জাতক সদ্ব্যায়ী ও কীর্তিমান হয়। ব্যয়স্থানে অশুভগ্রহ থাকলে জাতক অসৎ কাজে ব্যয় করে এবং কুকীর্তির অধিকারী হয়। দ্বাদশে রবি বা মঙ্গল থাকলে জাতক চোখের পীড়ায় ভোগে।

 দ্বাদশপতি লগ্নে থাকলে জতক রূপবান, মিষ্টভাষী, বিদেশগামী, চিরকুমার, চিরকুমারী অথবা ক্লীব হয়।

 দ্বাদশপতি দ্বিতীয়ে থাকলে জাতক কটুভাষী ও কৃপণ হয়। দ্বাদশপতি দ্বিতীয়ে ক্রূরগ্রহ হলে অল্পায়ু হয়। রাষ্ট্রশক্তি, চোর ও আগুন থেকে জাতক ক্ষতিগ্রস্ত হয়।

 দ্বাদশপতি তৃতীয়ে থাকলে জাতক ধনবান, কৃপণ, অল্প সহোদর-যুক্ত এবং বন্ধুহীন হয়৷

 দ্বাদশপতি চতুর্থে থাকলে জাতক কৃপণ, দুঃখী ও অসুখ নিয়ে ভীত হয়। পুভা জাতকের মৃত্যুর কারণ হয়।

 দ্বাদশপতি পঞ্চমে থাকলে জাতক পিতৃভক্ত ও পুত্রবিশিষ্ট হয়। ক্রূরগ্রহ