চৌকো হাতে লম্বা আঙুল: জীবিকা হিসেবে ব্যবসা ছাড়া অন্য কোনও বৃত্তি পছন্দ করেন। সাহিত্য ভালবাসেন, অর্থ সঞ্চয়ী নন।
দার্শনিক হাত: এঁদের আঙুলের পর্বে পর্বে গাঁট থাকে। এঁরা চিন্তাশীল, তথ্যানুসন্ধানী, অন্তর্মুখী।
শিল্পী-হাত: হাতের গঠন সুন্দর। আঙুলগুলো গোল এবং আঙুলের অগ্রভাগ ধীরে ধীরে সরু হয়েছে। এঁরা সৌন্দর্যপ্রিয়, মিষ্টভাষী, ভোগী, আবেগপ্রবণ এবং দৈববিশ্বাসী।
আধ্যাত্মিক হাত: হাত লম্বা, সরু এবং পাতলা। আঙুলগুলো ক্রমশ সরু নখগুলো বাদাম আকারের। এঁরা ধার্মিক, স্পর্শকাতর, আবেগপ্রবণ।
নমনীয় বুড়ো আঙুল: শান্ত, নমনীয়, পরিশীলিত, উদার এবং অমিতব্যয়ী। যে কোনও পরিবেশে মানিয়ে নেন।
অনমনীয় বুড়ো আঙুল: স্বল্পভাষী, দৃঢ়চেতা, সতর্ক, গোপনীয়তা-রক্ষায় তৎপর।
হাতের ভাষা বুঝতে গেলে নখের বিষয়েও জানতে হবে, হস্তরেখাবিদ্রা এমনটা বিশ্বাস করেন, বলে থাকেন।
নখ থেকে রোগ
খুব লম্বা নখ: শারীরিকভাবে দুর্বল, ফুসফুসের দোষ থাকার সম্ভাবনা।
খুব লম্বা এবং সরু নখ: শরীর দুর্বল, মেরুদণ্ডের দুর্বলতা থাকার সম্ভাবনা।
খুব লম্বা নীলচে অথবা মলিন বর্ণের নখ: ক্ষয়রোগের প্রবণতা নির্দেশ করে।
ছোট নীলচে নখ: বক্ষদেশের দুর্বলতা বোঝায়। হার্টের অসুখ হতে পারে।
ছোট গোলাকার নখ: নাক এবং গলার অসুখ, হাঁপানি, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ নির্দেশ করে।
ছোট নখ, নখের তলার দিকটা চ্যাপ্টা: হৃদরোগী।
ছোট নখ, নখের তলার দিকে সাদা চাঁদ: হৃদযন্ত্র সবল।
শরীরের ভিতর গভীরভাবে চেপে বসা চ্যাপ্টা নখ: স্নায়ুঘটিত ব্যাধি নির্দেশ করে।
নখে সাদা সাদা দাগ: স্নায়বিক রোগ নির্দেশ করে।
খুব পাতলা ভঙ্গুর নখ: দুর্বল স্বাস্থ্যের লক্ষণ।
নখ থেকে স্বভাব
লম্বা নখ: শান্ত, ভদ্র, আদর্শবাদী, শিল্প-সাহিত্য অনুরাগী।
ছোট নখ: বাস্তববাদী, বিশ্লেষণ ও সমালোচনা পছন্দ করে, যুক্তিবাদী।
লম্বার চেয়ে চওড়া বেশি যে নখ: ঝগড়ুটে, খিটমিটে, তিলকে তাল করেন।