বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
১৯৯

যদি ধরেই নিই মানুষের ভাগ্য গ্রহ-নক্ষত্রের দ্বারাই নির্ধারিত হয়ে থাকে, তবে একই যুক্তির সূত্র ধরে প্রশ্ন উঠতে বাধ্য—মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই পাঁচটি গ্রহ এবং পৃথিবীর উপগ্রহ চন্দ্রের প্রবল ভূমিকা থাকলে ইউরেনাস, নেপচুন এবং বিভিন্ন গ্রহগুলোর বিশাল সংখ্যক উপগ্রহের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে কোনও ভূমিকা থাকবে না কেন? জ্যোতির্বিজ্ঞান আরো গ্রহ-উপগ্রহ আবিষ্কার করলে সেগুলোরও একই যুক্তিতে ভাগ্য নির্ধারণের ভূমিকা থাকা অবশ্যই উচিত।

মানুষের ওপর শুধুমাত্র ২৭টি নক্ষত্র প্রভাব ফেলবে কেন?
অন্য কোটি কোটি নক্ষত্র কেন প্রভাব ফেলবে না?
সেই সব কোটি কোটি নক্ষত্রের প্রভাব নির্ণয়
করতে না পারলে জ্যোতিষশাস্ত্র ভাগ্য-
বিচার নির্ণয়ের বিশুদ্ধতা রক্ষা
করবে কী করে?

 যেসব গ্রহ উপগ্রহগুলোর অস্তিত্ব আমাদের পূর্বপুরুষদের জ্ঞাত ছিল, শুধুমাত্র তাদের ভূমিকাই ফলিত জ্যোতিষীরা গণনা করেছেন। এখন যে সব গ্রহ-উপগ্রহ, নক্ষত্রদের খবর আমরা নতুন করে জেনেছি, তাদের ভূমিকা বিষয়ে জ্যোতিষীরা নীরব। তাঁদের এই নীরবতা একান্ত বাধ্য হয়েই। নব আবিষ্কৃত গ্রহ উপগ্রহগুলোর ভাগ্য নিয়ন্ত্রণে ভূমিকার কথা স্বীকার করলে এতদিনকার জ্যোতিষশাস্ত্রকেই পুরোপুরি অস্বীকার করতে হয়। কারণ, এতদিনকার গণনার বাইরের কোনও একটি গ্রহ বা উপগ্রহের প্রভাবের দরুন পূর্ব গণনার সামান্যতম পরিবর্তনের অর্থ—এতদিনকার গণনায় যাকে পূর্বনির্ধারিত বলা হচ্ছিল আদৌ তা পূর্বনির্ধারিত ছিল না।

 উদাহরণ হিসেবে ধরা যাক—প্রচলিত ফলিত জ্যোতিষ গণনায় দেখা গেল বিভিন্ন গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুসারে চিত্রার বিয়ে হবে ছাব্বিশ বছর বয়সে এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালকের সঙ্গে। দুটি ছেলে ও একটি মেয়ে হবে যথাক্রমে বিয়ের তৃতীয়, পঞ্চম ও অষ্টম বর্ষে। বড় ছেলে হবে বিখ্যাত সংগীত পরিচালক, মেজ ছেলে চিত্র পরিচালক হিসেবে পৃথিবী কাঁপাবে। মেয়ে চলচ্চিত্রের নায়িকা হিসেবে দীর্ঘ বছর এক নম্বর আসনটি নিজের দখলে রাখবে।

 কিন্তু ইউরেনাস, নেপচুন ও বিভিন্ন উপগ্রহের প্রভাব বিচার করে দেখা গেল চিত্রা বিয়ের এক বছরের মধ্যেই বিধবা হবে। এবং আমরণ বৈধব্য জীবন কাটবে।

 ফলে চিত্রার স্বামী জীবিত থাকলে লক্ষ-কোটি দর্শক যে সব ছবি দেখে আনন্দ পাবে বলে গণনা করা হয়েছিল, কয়েক হাজার চলচ্চিত্রকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিত্রার স্বামীর কাজের সঙ্গে নিজেদের জড়িত করবেন বলে জ্যোতিষীরা বিচার