বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
২১৭

মানুষ এমন রোগভোগের পর মৃত্যুকে বরণ করত, এখন সেই সব গ্রহ-নক্ষত্র শক্তিহীন হয়ে পড়েছে—ওইসব রোগের ওষুধ আবিষ্কৃত হওয়ার জন্য? হায় গ্রহ-নক্ষত্রের দল! তোমাদের শক্তিকে প্রভাবিত করে মানুষেরই আবিষ্কৃত ওষুধ। পথদুর্ঘটনাকে পথনিরাপত্তা পালনের মধ্য দিয়েই কমিয়ে ফেলা যায়; দুর্ঘটনা রোধ করতে যা গ্রহ-রত্নের চেয়ে অবশ্যই কার্যকর।


 আঠারো: জ্যোতিষীরা ব্যক্তিভাগ্যের কথা বলেন। বলেন, প্রতিটি মানুষের ব্যক্তিগত ভাগ্যই নির্দিষ্ট হয়ে রয়েছে। তাই যদি হয়, তবে অবশ্যই বিভিন্ন মানুষের মৃত্যুযোগ ভিন্নতর হতেই বাধ্য। কিন্তু ভূমিকম্পে, যুদ্ধে, ব্যাপক প্রাকৃতিক দুর্যোগে একই সঙ্গে শত-সহস্র মানুষ মারা যাচ্ছে কী করে? একই দিনে একই সময়ে লক্ষ লক্ষ মানুষ হিরোসিমার মরেছিল, হাজার হাজার মানুষ ভোপালে মরেছিল, হাজার হাজার মানুষ মেক্সিকোয় মরেছিল, মরেছিল বাংলাদেশের তুফানে, উত্তরকাশীর ভূমিকম্পে, সুনামির জলোচ্ছ্বাসে। এরপরও কি বিশ্বাস করতে হবে ব্যক্তি-ভাগ্য আছে? ব্যক্তি-ভাগ্যেই মানুষের অদৃষ্টের শেষ কথা?


 উনিশ: জ্যোতিষশাস্ত্র বাস্তবিকই সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারলে পৃথিবীর ইতিহাসের চেহারাই যেত পালটে। প্রাচীন যুগের রাজা থেকে থেকে হিটলার পর্যন্ত যাঁরা যুদ্ধযাত্রা শুরু করতেন জ্যোতিষ-বিচারে, যুদ্ধজয় নিশ্চিত করে। তারপরও তাদের অনেক যুদ্ধেই পরাজিত হতে হত। অনেক রাজাকেই প্রাণ হারাতে হত না গুপ্তঘাতকের হাতে।

শ্রীমতী ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধীর ভাগ্য বিচার
করেছিলেন কয়েক শত জ্যোতিষী, তাঁদের মধ্যে একজনও
জাতকদের ওই ওই সময়ে ওই ওই ভাবে মৃত্যু
বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে পারেননি।

 কুড়ি: আজকাল এক ধরনের জ্যোতিষীর সংখ্যাও বেড়েছে, যাঁরা বলেন, ভাগ্য বিচারের ক্ষেত্রে গ্রহবিচার প্রধান নয়, বাক্‌সিদ্ধান্তই প্রধান। এই ধরনের ‘বাক্‌সিদ্ধ’, ‘মা-বাবারা আজকাল ভালই করে-কর্ম খাচ্ছেন। এক অধ্যাত্মজগতের মহাপুরুষ হিসেবে সুপরিচিতের কাছে শুনেছি, “জ্যোতিষীদের বিশেষ জ্যোতি থাকা চাই, না হলে সে আবার জ্যোতিষী কী? এই বিশেষ জ্যোতি জ্যোতিষ-শাস্ত্র পড়ে পাওয়া যায় না, এ হল যোগের ফল, যাকে আমরা বলি বাক্‌সিদ্ধ।” শ্রীশ্রীসীতারামদাস ওঁঙ্কারনাথ-এর স্নেহধন্য সাধক, যোগী, জোতিষী হরেকৃষ্ণবাবার কথা মতে—জ্যোতিষশাস্ত্রই জোতিষীদের সফল ভবিষ্যদ্বাণীর পক্ষে শেষ কথা নয়। ভাল