বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪২
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

শ্রী অরবিন্দ সরণি (গ্রে স্ট্রিট)। কলকাতা ৭০০ ০০৬

 ৮। ক্যালকাটা অ্যাসট্রলজিক্যাল রিসার্চ সেণ্টার, ১১৭ এ জে সি বোস রোড, কলকাতা ৭০০ ০১৪।

 ৯। ইনস্টিটিউট অফ্ অ্যাসট্রোলজিক্যাল সায়েন্স, ১০এ মনীন্দ্র মিত্র রো, কলকাতা ৭০০ ০০৯।

 ১০। বেঙ্গল অ্যাসট্রোলজিক্যাল অ্যাসোসিয়েশন্ ৬এ, শ্যামাচরণ দে স্ট্রিট। কলকাতা ৭০০ ০৭৩

 ১১। বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ, ‘ইণ্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব্ অ্যাসট্রোলজি, ৮, আশুতোষ শীল লেন, কলকাতা ৭০০ ০০৯

 ১২। বঙ্গীয় তান্ত্রিক সমাজ, ৮১৬ লেকটাউন, ব্লক এ, কলকাতা ৭০০ ০৮৯

 ১৩। হাতিবাগান টোল, ১২৯ বি, শ্রীঅরবিন্দ সরণি, কলকাতা ৭০০০০৬ (এটাই আদি টোল বলে দাবি হাঁকেন শ্রীনিমাই ঠাকুর)

 ১৪। ওয়ার্ল্ড অ্যাসট্রোলজার্স-সোসাইটি (গভঃ রেজিঃ), ৫/এফ শ্যামাচরণ মিত্র লেন। কলকাতা ৭০০ ০৩৬ ডাকযোগে জ্যোতিষ শিক্ষা ও উপাধি প্রদান করা হয়।

 ১৫। কলেজ অফ জ্যোতির্বিদ্যা (গভঃ রেজি), ৮ বি ঈশ্বর মিল লেন, কলকাতা

 ১৬। অ্যাকাডেমি অব্ ইণ্ডিয়ান অ্যাসট্রোলজি (গভঃ রেজি), ৫২, সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০ ০০৯


 এদের অনেকের বিজ্ঞাপনের পাশে লেখা ‘গভ. রেজি' অর্থাৎ যেন সরকারের কাজে রেজিস্ট্রিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এখানেও এক বিশাল ধাপ্পা। এইসব জ্যোতিষ ও তন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রতারণা শেখানো শুরুই করে প্রতারণার মধ্য দিয়ে। এইসব কলেজ বা গবেষণাকেন্দ্রগুলো সরকার অনুমোদিত কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান নয়।

ইউনিভার্সিটি গ্রাণ্ট কমিশন সংক্ষেপে ইউ জি সি
স্বীকৃতি না দিলে তাকে সরকার স্বীকৃত
কলেজ বা বিশ্ববিদ্যালয় বলে
দাবি করা যায় না।

 পাড়ার অনেক ক্লাব-ই যেমন ‘সোসাইটি’ হিসেবে রেজিস্টেশন করা, তেমন-ই সোসাইটি রেজিস্ট্রেশন অফিস থেকে ‘সোসাইটি’ হিসেবে নিজেদের নাম রেজিস্ট্রেশন করানো। সেটাই হল সংক্ষেপে ‘গভঃ রেজিঃ’।

 এইসব তথাকথিত ইউনির্ভাসিটি, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া কোনও ডিপ্লোমা, ডিগ্রি বা ডক্টরেট-এর এক পয়সা দাম নেই আইনের চোখে। তবু