বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫৩
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
২৫৩

আমি  : এখন আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি পারমিতার সঙ্গে। পারমিতার আসল নাম, শুভ্রা গঙ্গোপাধ্যায়।
আচ্ছা পারমিতাদেবী, এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্র এক নয়?

পারমিতা : জ্যোতিষশাস্ত্র আর?

আমি  : এবং জোতির্বিদ্যা; দুটো কি এক?

পারমিতা : না।

আমি  : যদিও অনেকেই দুটো বিষয়কে একেবারে গুলিয়ে ফেলেন। আর তার ফলেই তাঁরা যুক্তি দেখান—অনেক সময় জ্যোতিষীরা ক্যালকুলেশনে ভুল করতেই পারেন। কিন্তু গ্রহ-নক্ষত্রকে লে অস্বীকার করার উপায় নেই। অথচ দেখুন; জোতির্বিজ্ঞানের বিষয় গ্রহ-নক্ষত্রের অবস্থান, দূরত্ব, গতিপথ ইত্যাদি নিরূপণ করা। আর জ্যোতিষশাস্ত্রের বিষয় মানবদে গ্রহ-নক্ষত্রের প্রভাব নিরূপণ করা। দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়?

পারমিতা : হ্যাঁ।

এ যুগের ‘খনা’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না ও রত্নবিশেষজ্ঞা মহিলা
জ্যোতির্বিদ ‘পারমিতা’
পারমিতার রত্ন যেখানে জীবনের সাফল্যও সেখানে।

সমস্ত বিশুদ্ধ গ্রহরত্ন এখানেই পাওয়া যায় সময় : ১০—সন্ধ্যে ৭টা (রবিবার বাদে)। অগ্রিম বুকিং বাঞ্ছনীয়।

অ্যাস্ট্রোগাইডেল অ্যাণ্ড জেম থেরাপী সেণ্টার
৮, যতীন বাগচী রোড, কলিকাতা-২৯
গড়িয়াহাটের সন্নিকটে ত্রিকোণ পার্কের কাছে
হিন্দুস্থান পার্ক স্টপ।
নকল পারমিতা হইতে সাবধান

আমি : প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানের প্রভূত, উন্নতি হয়েছে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু সেই উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিজ্ঞানের সেই প্রাচীন ভুল ধারণা থেকে এক পা’ও এগোতে পারেনি। প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র যখন মিলে-মিশে ছিল, তখন ওদের ধারণায় চাঁদ ছিল উপগ্রহ নয়, গ্রহ।}}