পারমিতা : আর্থিক অবস্থা সচ্ছল। আয়ের অবস্থা কোনও মাসেই স্থির নয়। বার্ষিক আয় মোটামুটি ৫০ হাজার টাকার ওপরে।
আমি : কবে নাগাদ বিয়ে করেছেন বলে মনে হয়?
পারমিতা : অনেক সময় দেখা যায়, হাতে বা ছকে বিবাহের সম্ভাবনা থাকলেও বাস্তবে দেখা যায়, বিয়ে হয়নি। একটু খোঁজ নিলেই দেখবেন, এই জাতক বিয়ে না করলেও কোনও মহিলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
প্রথম জন্ম তারিখটি ডঃ সুভাষ সান্যালের। ডঃ অসিত চক্রবর্তীর বিচারকে ভুল প্রমাণ করে এখনও বেঁচে। চাকরি করেন আকাশবাণীর কলকাতা কেন্দ্রে। ব্যবসার সঙ্গে যুক্ত নন। স্থায়ী চাকুরে।
আমি : সুভাষ, আপনি কোন বিষয়ে ডক্টরেট?
সুভাষ : আমার বিষয় ছিল ফিজিওলজি।
আমি : আপনার বার্ষিক আয়ের মোটামুটি অংকটা কী?
সুভাষ : এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্সের রেঞ্জে পৌঁছতে পারিনি। (অর্থাৎ বার্ষিক ২০ হাজার টাকার মতো। আয় স্থায়ী)
আমি : বিয়ে করেছেন তো?
সুভাষ : নিশ্চয়ই?
আমি : কবে নাগাদ বিয়ে করেছেন?
সুভাষ : আমার বিয়ে হয়েছিল ১৯৮১ সালের ডিসেম্বর মাসে।
আমি : দু’নম্বর জাতকের জন্ম ১৯৩৫ সালের ২৩মে, সকাল ১১টা ১ মিনিটে কলকাতায়, আমার প্রথম প্রশ্ন ছিল, লেখাপড়ায় কেমন ছিলেন?
অসিত : বিদ্যাস্থান উত্তম। ডক্টরেটও হতে পারেন।
আমি : দ্বিতীয় প্রশ্ন ছিল, কর্মজীবন কেমন?
অসিত : কর্মজীবন খুব ভাল। উচ্চ এবং সম্মানজনক পদে, শিক্ষামূলক এবং সাহিত্যমুলক হতে পারে।
আমি : তৃতীয় প্রশ্ন, জাতক কি বিদেশে গিয়েছিলেন?
অসিত : একাধিকবার।
আমি : ‘বিদেশে’ বলতে এখানে আমি কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটানকে বোঝাতে চাইছি না।
অসিত : দূরদেশেই একাধিকবার।
আমি : কবে নাগাদ বিয়ে করেছেন?
অসিত : মার্চ ১৯৬৪ থেকে সেপ্টেম্বর ১৯৬৮-র মধ্যে বিবাহ হয়েছে। কিন্তু আগস্ট ১৯৬৬ থেকে আগস্ট ১৯৬৭-র মধ্যে প্রবল সম্ভাবনা বিয়ে হওয়ার।