বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
২৬১

আমি  : পারমিতা, আপনার কি মত?

পারমিতা  : ১৯৮০ থেকে ১৯৮৫ মার্চ পর্যন্ত ওনার বিশেষ শারীরিক অসুস্থতা মারকভাবে দেখছি।

আমি  : পেশা কী?

পারমিতা  : শিল্পী। মনে হয়। সংগীত-জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

আমি  : দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাগত যোগ্যতা কেমন দেখলেন?

পারমিতা  : উচ্চশিক্ষিত। সম্ভবত ইঞ্জিনিয়ারিং লাইনের কোনও শিক্ষায় ডিগ্রি পেয়েছেন।

আমি  : বিয়ে করেছিলেন কি?

পারমিতা  : বিবাহিত-জীবন সুখের হয়নি।

আমি  : তার মানে, আপনি বলছেন, বিয়ে করেছিলেন; কিন্তু সুখের হয়নি তাই তো?

পারমিতা  : হ্যাঁ।


আমি  : দ্বিতীয় জন্ম সময়টি অরুণ মুখোপাধ্যায়ের। অরুণবাবু এখনও মরেননি। অরুণবাবু, আপনি কতদূর পর্যন্ত পড়াশুনো করেছেন?

অরুণ  : আমি বি.এ. পাশ করেছি।

আমি  : কোথায়, কী পোস্টে কাজ করছেন?

অরুণ  : স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার মেন ব্রাঞ্চে অ্যাকাউণ্টস ডিপার্টমেণ্টে আমি কাজ করি। হেড ক্লার্ক।

আমি  : আপনি গান করেন? মানে ফ্যাংশনে কখনও গেয়েছেন?

অরুণ  : না, কখনও না।

আমি  : দূর বিদেশে গিয়েছেন?

অরুণ  : দূর বিদেশে কেন? ভারতের বাইরেই যাইনি।

আমি  : আপনি কোন বছর বিয়ে করেছেন?

অরুণ  : আমি বিয়ে করিনি।


আমি  : আমরা তৃতীয় ছকে চলে যাচ্ছি। তৃতীয় ছকের জাতকের জন্ম সময় ২৩ এপ্রিল ১৯৪৭ সালে, সকাল ৮টা ৩০ মিনিট ৫৬ সেকেণ্ড হুগলি জেলার ‘জঙ্গলপাড়া’ গ্রামে। প্রথম প্রশ্ন হল- লেখাপড়ায় কেমন?

অসিতকুমার : বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষিত।

আমি  : ওর পেশা কী?

অসিতকুমার : চিকিৎসক হওয়ার সম্ভাবনা।