বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
২৬৩

অসিতকুমার : না হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে জুন ১৯৮৪ থেকে জুন ’৮৭-র মধ্যে বিয়ে হওয়ার যোগ রয়েছে। কিন্তু এইটি ফাইভেই হতে পারে।

আমি  : আয় কেমন?

অসিতকুমার : হাজার থেকে দেড় হাজারের মধ্যে হতে পারে।

আমি  : শিক্ষাগত যোগ্যতা কেমন?

অসিতকুমার : স্নাতক মান পর্যন্ত আশা করা যায়।

আমি  : পেশা কী?

অসিতকুমার : চাকরি হবে।

আমি  : পারমিতা, এর ছকে কি দেখলেন?

পারমিতা : রাজনীতির সঙ্গে যুক্ত। জননেতা হিসেবে প্রতিষ্ঠিত।

আমি  : আয় কেমন?

পারমিতা : বহুভাবে প্রচুর আয় দেখা যায়।

আমি  : বিদেশে গিয়েছেন?

পারমিতা : হ্যাঁ, বিদেশে গেছেন।

আমি  : এর সম্পর্কে আর কিছু বলবেন?

পারমিতা : এর সম্পর্কে আমি বলছি; বক্তা হিসেবে উনি খুবই জনপ্রিয়।


আমি  : চতুর্থ জন্ম তারিখটি রাজীব নিয়োগীর। রাজীব আপনি কবে বিয়ে করেছেন?

রাজীব  : আমি ১৯৭৮ সালে নভেম্বর মাসে।

আমি  : আপনার পেশা কী?

রাজীব  : স্টিল অথরিটি অফ ইণ্ডিয়া লিমিটেডের ডেপুটি চিফ মার্কেটিং ম্যানেজার। কলকাতা অফিসেই আছি। (সঙ্গে কলকাতার দুটি বিখ্যাত কোম্পানির অংশিদার।) একটি, ‘এ মুখার্জী কোম্পানী প্রা. লি.’ পুস্তক প্রকাশনী সংস্থা, দ্বিতীয়টি ‘গিরিশ’—ওষুধ বিক্রয় কেন্দ্র)

আমি  : রাজনীতি করেন?

রাজীব  : না।

আমি  : আয় কেমন?

রাজীব  : আমার চাকরি থেকে বছরে আয় প্রায় ছত্রিশ হাজার টাকার মতন।

আমি  : কতদূর লেখাপড়া করেছেন?

রাজীব  : আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, বিজনেস ম্যানেজমেণ্ট নিয়ে।

আমি  : দূর বিদেশে গিয়েছেন?

রাজীব  : না।