বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭২
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

 কল্যাণ বসাক যথেষ্টই বিস্ময়ের সঙ্গে বললেন, “হ্যাঁ, সাতই ভেবেছিলাম।”

 কল্যাণ বসাককে দেখে আর পাঁচজন গড় মানুষের মতোই সতর্ক, সাবধানী মানুষটিকে আবিষ্কার করেছিলাম। তাই ১ থেকে ১০-এর মধ্যে সাধারণভাবে ‘৭’ ভাবার গড়পড়তা মানুষের প্রবণতার কথাই বলেছিলাম। এই সতর্ক ও সাবধানী হওয়ার প্রবণতা সাধারণভাবেই অখ্যাত, বিখ্যাত সবার মধ্যেই বেশির ভাগ সময়ই বিরাজিত। আপনারা হাতে কলমে পরীক্ষা করলেই আমার বক্তব্যের যাথার্থতা বিষয়ে আরও আস্থাশীল হবেন। আবার যাঁরা অতি মাত্রায় সাহসী যাঁরা জীবন নিয়ে জুয়া খেলতে পারেন যখন তখন, তাঁরা নামী বা অনামী যাই হোন না কেন, অন্য ধাতে গড়া। তাঁদের চিন্তায় আবার একই ধরনের সংখ্যা আসবে। এমনি অনেক রকম শ্রেণি-বিভাগ করে বহু ক্ষেত্রেই চিন্তার হদিশ পাওয়া সম্ভব হয়।

জ্যোতিষ ও তন্ত্রে
শ্রী গৌতম (ভৈরবসিদ্ধ)

ব্যর্থ প্রেম, বশীকরণ, বিয়ে, কর্মক্ষেত্র,
ব্যবসা, অর্থ, স্বাস্থ্য, ফাঁড়া, মামলা, বিদ্যা,
শত্রুদমনে তারাপীঠ, কামাখ্যায় দিদ্ধহস্ত।

সব জ্যোতিষী একবার
প্রলয় শাস্ত্রী বারবার
করতে গ্রহের প্রতিকার
তার জুড়ি মেলা ভার

জ্যোতিষী লেখক
শ্রীভৃগু (বিবাহ বিশেষজ্ঞ)

বিবাহ, বিদ্যা, প্রণয়ে ব্যর্থতা ও সন্তানে বাধা,
যে কোনও কঠিন সমস্যার সমাধানে সিদ্ধহস্ত।

মহিলা জ্যোতির্বিদ পারমিতার
নির্দেশিত পথে উচ্চশিক্ষা,
বিদেশযাত্রা ও ভাগ্যোন্নতি
লাভ করুন।

“যে যত বড় জ্যোতিষী, তত বড় প্রতারক
চ্যালেঞ্জ নিলেই বুজরুকি ফাঁস”