বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭৪
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

 মানুষের স্মৃতি বড়ই দুর্বল। সময়ে তাই অনেক কিছুরই বিস্মরণ ঘটে। কিন্তু, শকুন্তলাদেবীর স্মৃতি তো আজ কিংবদন্তি। গিনিজ বুক অব রেকর্ডস-এ তাঁর নাম জ্বলজ্বল করছে। এমন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারিণী মহিলাটিকে বিনীতভাবে ১৯৭২ সালের একটি অনুষ্ঠানের কথা মনে করিয়া দেওয়া যেতে পারে। দিনটি ছিল সম্ভবত ২ আগস্ট।

 স্থান—কলকাতা জেনারেল পোস্ট অফিসের করেসপনডেন্স হল। শকুন্তলাদেবীকে ঘিরেই অনুষ্ঠান। তখনও শকুন্তলাদেবী পেশাদার জ্যোতিষী হয়ে ওঠেননি, হয়ে ওঠেননি ইণ্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাসট্রোলজির সম্মানীয় পৃষ্ঠপোষক। সেদিনের অনুষ্ঠানে শকুন্তলাদেবী অংক কষতে গিয়ে বার বার পর্যুদস্ত হচ্ছিলেন, বিপর্যস্ত হচ্ছিলেন। এই অসাধারণ মুহূর্তের সাক্ষী ছিলেন পোস্টমাস্টার জেনারেল-সহ কয়েক’শ মানুষ।

 শকুন্তলাদেবীর আগেও অনেকেই মুখে মুখে অংক কষার ক্ষমতা দেখিয়েছেন। এঁদের মধ্যে রামানুজন এবং সোমেশ বসুর নাম তো অংক-প্রিয়দের প্রায় সকলেরই জানা। শকুন্তলাদেবী এবং অন্য যাঁরাই মুখে মুখে বিশেষ ধরনের কিছু অংক কষেন তারা সেগুলো কষেন অংকের কিছু সূত্রের সাহায্যে। এই সূত্রগুলো জানা থাকলে এবং কঠোর অনুশীলন করলে ক্লাস এইটের মধুও ‘হিউম্যান কম্পিউটার’ হয়ে উঠতে পারে।

 শকুন্তলাদেবীর সাক্ষাৎকারটির পরিপ্রেক্ষিতে আমি পরের দিনই ‘ইভনিং ব্রিফ’ পত্রিকা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে জানাই শকুন্তলাদেবীর বক্তব্যকে চ্যালেঞ্জ জানাচ্ছি। জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্র এক নয়। জ্যোতির্বিদ্যার বিষয়, গ্রহ-নক্ষত্রের অবস্থান, গতিপ্রকৃতি ইত্যাদি নিরূপণ করা। আর জ্যোতিষশাস্ত্রের বিষয় হল মানবদেহে গ্রহ নক্ষত্রের প্রভাব নিরূপণ করা। দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। বহু পরীক্ষার মধ্য দিয়ে বর্তমানে জ্যোতির্বিদ্যা বিজ্ঞানরূপে প্রতিষ্ঠিত। জ্যোতিষশাস্ত্রকে কিন্তু বিজ্ঞান স্বীকার করে না। শকুন্তলাদেবী জ্যোতিষকে ‘ব্যবহারিক বিজ্ঞানের রাজা’ এবং ‘অংকশাস্ত্রের শাখা’ ইত্যাদি মিথ্যে ও উদ্দেশ্যমূলক কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, এবং বাড়াচ্ছেন নিজস্ব ব্যাংক ব্যালেন্স। শকুন্তলাদেবীকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তিনি প্রমাণ করুন তাঁর কথাগুলো সত্যি। শুধু শুকনো আলোচনা নয়, শকুন্তলাদেবীকে কয়েকজনের হাত, রাশিচক্র বা জন্ম সময় দেখে তাঁদের অতীত ও বর্তমান সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো হবে খুবই সহজ-সরল। জাতকের আয়ু, আয়, বিয়ে, শিক্ষা, কর্মক্ষেত্র, এইসব প্রচলিত বিষয়েই তাঁর কাছে প্রশ্ন রাখব। শতকরা ৮০ ভাগ প্রশ্নের উত্তর দিতে পারলেই তাঁকে আমি ৫০,০০০ টাকা দেব। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হলে শকুন্তলাদেবীকে জানামনত হিসেবে ৫,০০০ টাকা জমা দিতে হবে।

 Evening Brief আমাকে দিয়ে একটি প্রতিজ্ঞাপত্র লিখিয়ে নিলেন, যা বাস্তবে