বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭৬
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

করতে হবে আমাকে। (৬) শকুন্তলাদেবীর উত্তর শোনার পর জাতকরা সেই প্রতিটি উত্তর বিষয়ে মতামত দেবেন; জানাবেন উত্তর ঠিক, কি ভুল। ভুল হলে জানাবেন সঠিক উত্তরটা কী। (৭) উত্তর শুনে শকুন্তলাদেবী বা আমি সন্দেহ প্রকাশ করলে তিনজন সাংবাদিক এবং আমার ও শকুন্তলাদেবীর পক্ষে একজন করে অর্থাৎ মোট পাঁচজনকে নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে ওই সাংবাদিক সম্মেলনেই। ওই কমিটি তিন দিনের মাথায় আবার একটি সাংবাদিক সম্মেলনে তাঁদের অনুসন্ধান রিপোর্ট পেশ করবেন। ওই রিপোর্ট আমাকে এবং শকুন্তলাদেবীকে মেনে নিতে হবে। (৮) শকুন্তলাদেবী মোট ২০টি প্রশ্নের মধ্যে ১৬টি বা তার বেশি প্রশ্নের উত্তর ঠিক দিতে পারলে শকুন্তলাদেবী জয়ী ঘোষিত হবেন। (৯) সাংবাদিক সম্মেলনের আগে ব্যবস্থাপকদের হাতে আমাকে পঞ্চাশ হাজার টাকা, এবং শকুন্তলাদেবীকে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে। (১০) যিনি জয়ী হবেন তিনি মোট পঞ্চান্ন হাজার টাকার অধিকারী হবেন। (১১) এ-ছাড়াও শকুন্তলাদেবী রাজি হলে তাঁর সঙ্গে আমাকে “Astrology Vs Science” শিরোনামে একটি আলোচনায় অংশ নিতে হবে। (১২) এই আলোচনার মাধ্যমে কোনওভাবেই কারও পূর্ব-ঘোষিত জয়-পরাজয়ের পরিবর্তন হবে না।

 আমি প্রতিটি শর্তেই রাজি হলাম। ফলে পরের দিন ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় Evening Brief-এর প্রথম পৃষ্ঠায় চারপাশে বর্ডার দিয়ে বড় বড় হরফে ছাড়া হলো “Shakuntala Devi challenged"|

Shakuntala Devi challenged

 CACUTTA, Feb.6. – The "human computer"-turned-astrologer. Ms Shakuntala Debi, has been challenged by Mr Prabir Ghosh, a bank employee by profession and rationalist by choice. He has challenged Shakuntala Devi to make a perfect astrological calculation on the hypothesis provided by him.

 Mr Ghosh, secretary of the Rationalists' Association of India, has pledged to pay Rs 50,000 if he fails to provide a rationalist explanation to any supernatured event. Astrology is not a science, it is false and vauge, Mr Ghosh said.

 In his book “Aloukik Noy, Loukik”, Mr Ghosh has exposed the myths and mystiques of godmen. The second edtion of the book is being translated into English, French and Hindi.

 Mr Ghosh's challenge has one precondition. The mathematical wizard has to make a security deposit of Rs 5,000 which, along with the prize money of Rs 50,000, will be refunded if Mr Ghosh is defeated. This is a pracautionary measure if she backs out. Shakuntala Devi has avoided him on previous occassions, said Mr Ghosh.–Sambad