এ শিল্ড মোহনবাগান বা ইস্টবেঙ্গল যে-ই জিতুক, তাতে তাদের কৃতিত্ব কোথায়? আই এফ এ—তাই নয় কি? অন্তত অশোকবাবুর যুক্তি মানলে এমনটাই বলতে হয়। অশোকবাবু, বাস্তবিকই আমাদের ভয় হয়, আপনার মত একজন মানুষের হাতে একটি ‘যুক্তিনির্ভর’, ‘বিজ্ঞানমনস্ক’ পত্রিকার সম্পাদনার ভার থাকলে সে পত্রিকা জনগণকে কী ধরনের পথ নির্দেশ দেবে, কোথায় নিয়ে যাবে ভেবে!
ভারত সরকার, HRD পরিচালিত
রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানে মান্যতাপ্রাপ্ত
জ্যোতিষী ‘ডঃ অমলকৃষ্ণ শাস্ত্রী’
তন্ত্রযোগে যিনি পারদর্শিনী,
বাংলার জ্যোতিষ জননী
‘খনা মা’
৫০০ বর্ষের পুরাতন তান্ত্রিক প্রতিষ্ঠানের
৫০ বর্ষের অভিজ্ঞ তান্ত্রিক মনসারাম ভট্টাচার্য
‘পঞ্চমুণ্ডি আসনের মাধ্যমে জনসাধারণের
সর্ব সমস্যা সমাধানে সচেষ্ট আছেন।
সুভাষ শাস্ত্রী ধন্বন্তরী
ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন সমস্যায় ভরসা
যার একটি পরামর্শ বদলে দিতে পারে
আপনার জীবন-আজই।
মাতৃসাধক ও তান্ত্রিক জ্যোতিষী
‘শ্রী বিশ্বনাথ শাস্ত্রী’। বিদ্যা, বিবাহ, ব্যবসা,
বাস্তুদোষ, ভৌমদোষ ও যেকোন সমস্যায়
জ্যোতিষ তন্ত্র দ্বারা নিশ্চিত সমাধান।
জ্যোতিষ-তন্ত্র শুরু শ্রী নিমাই ঠাকুর।
বিদ্যা? বিবাহ? প্রেম? ব্যবসা? কালসর্প?
সাড়েসাতী? অশান্ত? সমস্যা?
জীবনে কি শাস্তি চান?
“যে যত বড় জ্যোতিষী, তত বড় প্রতারক
চ্যালেঞ্জ নিলেই বুজরুকি ফাঁস”