বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮৬
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

 শ্রী বন্দ্যোপাধ্যায় আমার প্রায় হাত দুটো ধরে বললেন, আজ সত্যিই ব্যস্ত, আর একদিন আপনার বক্তব্যের উত্তর দেব।

 বললাম, বেশ তো কবে, কোথায় উত্তর দেবেন, তার প্রতিশ্রুতি দিন।

 শ্রী বন্দ্যোপাধ্যায় উত্তর দিলেন না। পরিবর্তে কিছু স্বাস্থ্যবান জ্যোতিষী বা জ্যোতিষীদের তরফে কিছু ম্যাসেল-ম্যানরা মঞ্চের মাইক বন্ধ করে দিলেন। শ্রী অমলেন্দুবাবু দ্রুত বিদায় নিলেন।

 এক কর্মকর্তার নির্দেশে মাইক বন্ধ করা হল। মাইক বন্ধ হলেও মুখ আমার বন্ধ হয়নি। উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বললাম, এই সম্মেলনে বহু সদ্য শিক্ষা-সমাপ্ত করা জ্যোতিষী রয়েছেন; যাঁরা প্রত্যেকেই সুস্থ-চেতনা-সম্পন্ন ও যুক্তিবাদী। এঁদের অনেকেই জ্যোতিষচর্চার বাইরে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সম্মানীয়। এঁরা জ্যোতিষী হিসেবে আজ ডিগ্রি লাভ করলেও জ্যোতিষশাস্ত্র বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট ধারণার অধিকারী নন। এঁদের অনেকের মনেই মাঝে মধ্যে চিন্তা উঁকি-ঝুঁকি মারে-জ্যোতিষশাস্ত্র কি সত্যিই বিজ্ঞান, না আমরা লোক ঠকাচ্ছি বং নিজেরাও ঠকছি?

 আজ তাঁদের সামনে একটা সুযোগ নিয়ে হাজির হয়েছি আমি। জ্যোতিষশাস্ত্রের বিপক্ষে বিজ্ঞানের কী যুক্তি, সেই বিষয়ে আমি কিছু বলতে চাই। যে কোনও প্রশ্ন উদ্যোক্তাদের পক্ষ থেকে জ্যোতিষীরা করতে পারেন। আশা রাখব আমার প্রশ্নের উত্তরও তাঁরা দেবেন। সেই সঙ্গে এ-কথাও ঘোষণা করছি উপস্থিত কোনও জ্যোতিষী আমার দেওয়া কয়েকটি জন্ম সময় বা হাত দেখে যদি জাতকদের অতীত ও বর্তমান বিষয়ে কিছু প্রশ্নের শতকরা ৮০ ভাগের নির্ভুল উত্তর দিতে সক্ষম হন, তবে তাঁকে দেব পঞ্চাশ হাজার টাকা। (তখন চ্যালেঞ্জ মানি ছিল পঞ্চাশ হাজার টাকা।) আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে জ্যোতিষী বা জ্যোতিষীদের দিতে হবে পাঁচ হাজার টাকা। পঞ্চাশ হাজার টাকার ড্রাফট্ তৈরি। আর জ্যোতিষীদের এখন শুধু হেরে গেলে পাঁচ হাজার টাকা দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলেই হবে।

 তাত্ত্বিক আলোচনার পাশাপাশি এমন ধরনের একটা বাস্তবসম্মত পরীক্ষার প্রয়োজনীয়তাও নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। তাত্ত্বিক আলোচনা আমরা এখনই শুরু করতে পারি। আর হাত, জন্ম-সময় দেখে গণনার জন্য নিশ্চয়ই সময় দেবে। তবে চাইলে আজই হাত ও জন্ম সময় হাজির করতে তৈরি আছি।

 এই বক্তব্যের সঙ্গে সঙ্গে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হল। শুরু করলেন ওঁদের ম্যাসলম্যানরা। ওঁরা ঝাঁপালেন আমার ওপর। শ্রোতাদের মধ্যে আমাদের সমিতির যে সদস্যরা মিশে ছিলেন, তাঁদের মধ্যে চারজন এসে দাঁড়ালেন মঞ্চের কাছে। এই চারজনের ওপর দায়িত্ব ছিল গণ্ডগোল শুরু হলে আমার কাছে থাকার, যাতে গণ্ডগোলের সুযোগে আমাকে কেউ মেরে ফেলতে না পারে। অন্যথায়, আমাকে