বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

২৭

সবার উপরে মানুষ সত্য

বর্তমান

১৬ মার্চ ২০০৫ বর্তমান ২১ বর্ষ ৯৮ সংখ্যা বুধবার ২ চৈত্র ১৪১১


বারাসতে জ্যোতিষী গ্রেপ্তার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার রাতে বারাসত থানার গোলাবাড়ি এলাকায় হানা দিয়ে পুলিশ জ্যোতিষী সত্যানন্দ আচার্যকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বারাসত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এস ডি পি ও শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান, বোলাকাজিপাড়া আশ্রমের আচার্য সত্যানন্দ আচার্যর বিরুদ্ধে যুক্তিবাদী সমিতির সম্পাদক প্রবীর ঘোষের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে জ্যোতিষ সংক্রান্ত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে প্রবীরবাবুকে প্রাণনাশের হুমকি দেন। এছাড়া গত ৯ মার্চ প্রবীরবাবু ন্যাশানাল জিওগ্রাফিক চ্যানেলের ডাইরেকটর রিচার্ড রবার্ট সহ অন্য কর্মীদের নিয়ে সত্যানন্দ আচার্যর লোকনাথ আশ্রমে তাঁর সাক্ষাৎকার নিতে গেলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন প্রশ্ন করায় সত্যানন্দ আচার্য ক্ষিপ্ত হয়ে ওঠেন। রিচার্ড রবার্টকে মারধর এবং হেনস্থা করা হয় বলে মঙ্গলবার প্রবীরবা বারাসত থানায় অভিযোগ করেন। একই অভিযোগ তিনি ডি আই জি সি আই ডি’র কাছেও করেন। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ তাকে খোঁজা শুরু করে। কাজিপাড়া ইরাবতী পল্লির বাড়িতে এবং ঘোলা কাজি পাড়া মোড়ের ৪ তলা বিশাল আশ্রমে পুলিশ তাঁকে পায় না। শেষে গোলাবাড়ির রাস্তা থেকে পুলিশ এই আচার্য এবং তার এক সহযোগী রাজীব সাহাকে গ্রেপ্তার করে। প্রচুর প্রতিপত্তির মালিক এবং বহু বিশিষ্ট এবং প্রভাবশালী ব্যক্তি আচার্য সত্যানন্দর সান্নিধ্যে আসেন।


১৬ মার্চ ২০০৫ • বুধবার ২ চৈত্র ১৪১১

খুনের হুমকি দেয়ায় জ্যোতিষী ধৃত

স্টাফ রিপোর্টার: জ্যোতিষী সত্যানন্দ আচার্য এবং সহযোগী রাজীব সাহাকে আজ দুপুরে বারাসত জেলা জজের আদালতে হাজির করল পুলিশ। গতকাল রাতে তাকে বারাসতের গোলাবাড়ি থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ ডি পি ও (বারাসত) শুভঙ্কর চ্যাটার্জী জানান, বোলাকাজিপাড়া আশ্রমের সত্যানন্দ আচার্যের বিরুদ্ধে যুক্তিবাদী সমিতির সম্পাদক প্রবীর ঘোষ অভিযোগ জানিয়েছিলেন। আচার্য সত্যানন্দ সম্প্রতি একটি বেসরকারি টিভি