এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২৮
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
আমি এবং আপনি। সমস্ত শ্রোতা-দর্শকদের সামনে কথা দিচ্ছি, হারলে সমিতির কাজকর্মও বন্ধ করে দেব। কি তরুণবাবু হারলে আপনি জ্যোতিষ পেশা বন্ধ করবেন তো?
তরুণ আচার্য পাশ কাটাবার নানা রকম চেষ্টা করতে লাগলেন। কিন্তু জনতার গর্জনের কাছে তিনি হার মানলেন। বললেন, এখুনি আমার মৃত্যুদিন ঘোষণা করছি। আমি ৮১ বছর বয়সে মারা যাব। অন্যদেরটা ক্যালকুলেশন করে জানাব।
২০০২-এর ৩ জুলাই জ্যোতিষ সম্রাট তরুণ আচার্য মারা গেলেন। গাড়িতে একটা গ্যাস সিলিণ্ডার নিয়ে যাচ্ছিলেন। আর একটা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা। গ্যাস সিলিণ্ডার ফেটে মারা গেলেন তরুণ। জ্যোতিষ সম্রাট মরে প্রমাণ করলেন—যে যত বড় জ্যোতিষী, সে তত বড় প্রতারক।