বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
৩৩৩

আসছি। যিনি প্রথম সাক্ষাতে সামান্যতম ভনিতা না করে আমার পরীক্ষা নিয়ে দেখতে চান, পরশুর ঘটনাটা সাজানো ছিল কি না। জ্যোতিষীদের মিলিয়ে দেওয়া ঘটনাগুলোকে গুরুত্বহীন করতেই আমি ‘মানুষ দেখে অনেক কিছুই মিলিয়ে দেওয়া সম্ভব’ বলে গপ্পো ফেঁদেছি কি না। লোক দেখে কতটা পর্যন্ত মেলানোর ক্ষমতা আছে এটা যিনি সোজাসাপটা পরীক্ষা করতে চান তিনি যে স্পষ্টবক্তা, দৃঢ়চেতা ও জিজ্ঞাসু মনের মানুষ, এটা বুঝতে অসুবিধে হয় না যিনি স্পষ্টভাষী ও যাঁর মধ্যে জ্ঞানতৃষ্ণা প্রবল তাঁর কিছু গুণগ্রাহী থাকবে, তাঁকে কিছু মানুষ শ্রদ্ধা করবে এটাই স্বাভাবিক।

 “সংসারের জন্য, কর্মক্ষেত্রের জন্য যতই করুন এর জন্য যতটা সম্মান আপনার প্রাপ্য ততটা পাবেন না”—এই কথাটা শুনতে প্রায় সকলেই ভালবাসেন। প্রায় সকলেই মনে করেন, তিনি তাঁর প্রাপ্য সম্মানের কিছু কম পাচ্ছেন। তাঁর সঠিক মূল্যায়ন হচ্ছে না।

 যিনি পরীক্ষা নিয়ে দেখতে চান আমার জ্যোতিষী-বিরোধিতার পিছনে যুক্তি কতটা, তিনি যে জ্যোতিষ বিষয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছেন, এটা বুঝতে অসুবিধে হয় না।

 ঘরে ঢোকার পর ভদ্রলোকের শ্বাস নেওয়ার জোরাল শব্দ ও গলায় মাফলার দেখে হাঁপানির সিদ্ধান্তে পৌঁছেছিলাম।

 যাঁরা জীবিত তাঁদের প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই যদি বলেন, “যতই বিপদে আপনি পড়েছেন, শেষ পর্যন্ত সবই অতিক্রম করেছেন।” দেখবেন, তাঁরা স্বীকার করবেন, আপনি ঠিকই বলেছেন। জীবিত থাকাটাই সমস্ত বিপদকে অতিক্রম করারই সমার্থক। এর পর কেউ যদি বলেন, “আমার স্ত্রীকে তো হারিয়েছি, সন্তানকে শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি”—তখন আপনার পুঁজিতে উত্তর থেকেই যায়—মৃত্যুকে কে আজ পর্যন্ত এড়াতে পেরেছে? জন্মালে মরতে হবে, এ তো অনিবার্য। “জীবনে কখনও অর্থকষ্টে শেষ হয়ে যাবেন না।” কথাটা বেঁচে থাকা প্রায় গরিব মানুষটিকে পর্যন্ত বলে দেখবেন—তিনিও মনে মনে বিচার করে আপনাকে বলবেন, “ঠিকই বলেছেন।”

 ভদ্রলোকের পোশাক-আশাকই আমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দিয়েছিল—তরুণদেরই উনি বেশি পছন্দ করেন।

 একজন মধ্যবয়স্ক মানুষ যখন অনুষ্ঠানের একদিন পরেই সাত-সকালে আমার কাছে দৌড়ে আসেন পরীক্ষা করতে, তখন তিনি যে জ্যোতিষ বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছতে ইচ্ছুক, এটা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু কেন এই তড়িঘড়ি? ভদ্রলোক সম্ভবত চাকুরে। ব্যবসা করলে ব্যবসার স্বার্থেই স্পষ্টবক্তা