
কলকাতা শিলিগুড়ি ২ চৈত্র ১৪১১ বুধবার ১৬ মার্চ ২০০৫
সত্যানন্দ গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা, বারাসত: ভারতীয় যুক্তিবাদী সমিতির অন্যতম প্রতিনিধি প্রবীর ঘোষের অভিযোগের ভিত্তিতে আজ গোলাবাড়ি থেকে জ্যোতিষী সত্যানন্দ ও তাঁর সহকারী রাজীব সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় গত ৯ মার্চ তারিখে।
ন্যাশনাল জিওগ্রাফির ভারতীয় শাখার দায়িত্বপ্রাপ্ত রিচার্ড রবার্ট ও ভারতীয় যুক্তিবাদী সমিতির প্রবীর ঘোষ একটি তথ্যচিত্র তৈরি করবেন বলে সত্যানন্দের আশ্রমে যান।
কিছুক্ষণ কথা বলার পর তাঁদের পরিচয় পেয়ে সত্যানন্দ ও তাঁর আর এক সহকারী শতাব্দী চট্টোপাধ্যায় সেখানে তাঁদের আলাদা একটি ঘরে আটকে রাখেন বলে অভিযোগ প্রবীরবাবুর। পরে পুলিশ খবর পেয়ে এসে তাঁদের উদ্ধার করে বারাসত থানায় নিয়ে যায়। এরপর দু’পক্ষকেই বারাসত থানা পাঠিয়ে দেয় এসডিপিও শুভঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে। আজ আবার প্রবীরবাবু বারাসত থানায় অভিযোগ জানালে সত্যানন্দ ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

কলকাতা • ১৭ মার্চ ২০০৫ বৃহস্পতিবার ৩ চৈত্র ১৪১১ • ২.০০ টাকা দশ পাতা • সঙ্গে খেলার দুনিয়া
খুনের হুমকি দিয়ে গ্রেফতার স্বামী সত্যানন্দ হাজতে
স্টাফ রিপোর্টার: কেবল চ্যানেলে বসে যুক্তিবাদী সমিতির সম্পাদক প্রবীর ঘোষকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া স্বামী সত্যানন্দ ও সঙ্গীকে বুধবার বেলায় বারাসত আদালতে হাজির করে পুলিশ। বিচারক সত্যানন্দকে একদিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন। তবে, আদালতে কেস ডায়েরি না আনায় পুলিশের সমালোচনা করেছেন বিচারক সিদ্ধার্থ রায়চৌধুরি। ধৃত জ্যোতিষী ছাড়াও তাঁর আরও কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত স্বামী সত্যানন্দের বিরুদ্ধে পুলিশ ১১৫/৩০২ ধারার মামলাও দায়ের করেছে। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের এক তথ্যচিত্র নির্মাতাদের আটক রাখা এবং মারধর করার অভিযোগও আনা হয়েছে ওই জ্যোতিষীর বিরুদ্ধে। এদিকে মহাকরণ সূত্রে খবর, বিভিন্ন কেবল চ্যানেলে বসে একাধিক জ্যোতিষী ও সাধু-সন্তরা যে মাদুলি ও পাথর বিক্রি করে চলেছে, প্রতারণা করছে। সেগুলি বন্ধ করতে সরকার ব্যবস্থা নিচ্ছে। বিশিষ্ট আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, জ্যোতিষীদের এই ভণ্ডামি বন্ধ করার জন্য আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা