বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬৬
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

‘ডাক্তারের হাতের ইঞ্জেকশন’কে মেলালে বোমার আঘাতের চেয়ে মিল খেত ভাল। এই কবিতাকেই ইরাকের যুদ্ধ এবং বাগদাদ ও কুয়েত শহরে নেমে আসা শাস্তি, মিশাইলের অনবরত খোঁচা, খাদ্য ও পানীয়ের অভাবে পেটের রোগ ছড়ানো, অসহায় মানুষগুলোর দেবতার কাছে প্রার্থনা—এই সবের সঙ্গে মেলালে হিরোসিমা, নাগাসাকির চেয়েও ভাল মিলছে না কী? উৎসাহী পাঠক-পাঠিকারা একটু চেষ্টা করলেই আমার চেয়েও আরো ভালো মেলাবার মতো অনেক ঘটনা পেয়ে যাবেন। তাহলে এরিকাদেবী, কীভাবে বুঝলেন, নস্ট্রাডামুস এই কবিতাতে সুনির্দিষ্টভাবে হিরোসিমা, নাগাসাকিকেই বোঝাতে চেয়েছিলেন?

নস্ট্রাডামুস যে এ-যুগের জ্যোতিষীদের মতোই ‘ধরি মাছ, না ছুঁই পানি'
নীতিকেই গ্রহণ করেছিলেন তার প্রমাণ সেঞ্চুরির কবিতাগুলোই।
প্রতিটি কবিতাই এমন হেঁয়ালি করে লিখে গেছেন, যার সঙ্গে
চেষ্টা-চরিত্তির করলে অনেক ঘটনাকেই মিলিয়ে দেওয়া যাবে।
নস্ট্রাডামুস তাঁর অভিজ্ঞতায় দেখেছিলেন প্রাকৃতিক বিপর্যয়,
দেখেছিলেন যুদ্ধ, দেখেছিলেন এ-সবের ধ্বংস করার ক্ষমতা।
বুঝেছিলেন, এমন ঘটনা আবারও ঘটবে বহুবারই ঘটবে,
আর সেই সম্ভাবনার কথা ভেবেই নস্ট্রাডামুস ভবিষ্যদ্‌বাণী
করেছিলেন—এমনটা ঘটবে। ব্যাখ্যাকাররা নস্ট্রাডামুসকে
আরো বড় করে তুলতে কোনো একটি করে
ঘটনার সঙ্গে কবিতাগুলোকে জুড়ে দিয়েছেন।
এখানে যেমন জোড়া হয়েছে
হিরোসিমা-নাগাসাকির নাম।


কবিতা—৩৫ (সেঃ—২)

Dans deux logis de nuict le feu prendra,
Plusieurs dedans estouffes & rostis :
Pres de deux fleuves pour seul il aviendra :
Sol, I’Arq & Caper tous seront amortis

 এর অর্থ হল:

আগুন লাগাবে দুটো বাড়িতে রাত্রে,
ভেতরে বহু লোক পুড়ে, বা শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়বে :
এ ঘটনা ঘটবে দুটো নদীর কাছে, নিঃসন্দেহে :
যখন সূর্য দাঁড়াবে মকরক্রান্তির ঠিক উপরে।