ব্যাখ্যাকারের ব্যাখ্যা: ২২ ডিসেম্বরের একটি অগ্নিকাণ্ডের ঘটনা
ব্যাখ্যাকারের মতে এই ঘটনা ঘটেছে, বা ঘটবে বাইশে ডিসেম্বর, যে কোন বছর। কেননা বাইশে ডিসেম্বর সূর্যের অবস্থান থাকে ঠিক মকরক্রান্তি (TROPIC OF CAPRICON)-এর উপরে। তবে ঘটনাটা ঠিক কোথায় ঘটেছে, বা ঘটবে, তা অবশ্য বলতে পারেননি শ্রীমতী চিটহ্যাম। তিনি স্বীকার করেছেন যে, এমন অনেক শহর আছে, যা দুটো নদীর কাছে অবস্থিত। সেই সব শহরে ডিসেম্বর মাসে দুটো বাড়িতে আগুন লাগার ঘটনা আশ্চর্যজনক কিছু ব্যাপার নয়।
যুক্তিবাদী বিশ্লেষণ:
এরিকা নিজেই যখন সব স্বীকার করেছেন, তখন আমার আর বলার জন্য কিছু থাকে না। কবিতাটাতে আশ্চর্য হবার মতো কোনো ব্যাপার নেই। বিশ্লেষণ নিষ্প্রয়োজন, কেননা এমন ঘটনা আকছারই ঘটে।
কবিতা—৪০ (সেঃ—২)
Un peu apres non point longue intervalle
Par mer & terre sera faict grand tumulte :
Beaucoup plus grande sera pugne navalle,
Feux, animaux, qui plus feront d’insulte.
এর অর্থ হল:
শীঘ্রই, বেশিদিন পরে নয়
জলে-স্থলে জেগে উঠবে এক ভয়ানক কম্পন :
এমন নৌ-যুদ্ধ হবে, যা আগে দেখা যায়নি,
আগুন, পোকামাকড়রা নানারকম ঝামেলা পাকাবে।
ব্যাখ্যাকারের ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ
এরিকা মনে করেন, হয়তো এই কবিতাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা আছে। “শীঘ্রই, বেশিদিন পরে নয়”—মানে প্রথম বিশ্বযুদ্ধের বেশিদিন পরে নয়। বাস্তবিকই জলে-স্থলে, যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জব্বর নৌ-যুদ্ধও হয়েছিল বটে। “আগুন, পোকামাকড়রা ঝামেলা পাকাবে”—বলতে হয়তো নস্ট্রাডামুস বলতে চেয়েছিলেন – বোমাবর্ষণ, এবং সাবমেরিন জাহাজ নানারকম ঝামেলা পাকাবে। আগুন মানে বোমা, আর পোকামাকড় মানে সাবমেরিন।
যুক্তিবাদী বিশ্লেষণ:
নস্ট্রাডামুস হয়তো সত্যিই কোনো যুদ্ধের বর্ণনা করেছেন। কিন্তু কবিতার কোনো জায়গাতে লেখা দেখলাম না, এই যুদ্ধটার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জানি না, ব্যাখ্যাকার কী দেখে সিদ্ধান্তে এলেন যে, এই কবিতাতে ২য় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী করা আছে। ২য় বিশ্বযুদ্ধে যেরকম নৌ-যুদ্ধ হয়েছিল, তার থেকেও ভয়াবহ নৌ-যুদ্ধ