বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৭১

কবিতা—১১ (সেঃ—৩)

Armes battre au ciel longue saison,
L’arbre au milieu de la cite tombe :
Verbine, rongne, glaive en face, Tison,
Lors le monarque d’Hadrie succombe.

 অর্থাৎ:

আকাশে অস্ত্রশস্ত্রের যুদ্ধ হবে অনেকক্ষণ,
শহরের মাঝখানের গাছটা পড়ে যাবে :
পবিত্র ডালটাকে কেটে ফেলা হবে ধারালো অস্ত্র দিয়ে,
তারপর রাজা হাদ্রী পড়ে যাবেন।

 ব্যাখ্যাকারের ব্যাখ্যা: হেনরির হত্যাকাণ্ড।

 চিটহ্যাম মনে করেন এটা চতুর্থ হেনরির মৃত্যুর ভবিষ্যদ্বাণী। চতুর্থ হেনরি মারা যান ১৬১০ খ্রিস্টাব্দে। হেনরিকে হত্য করেছিলেন ‘রাভাইলাক’ নামের এক ব্যক্তি।

 চিটহ্যাম স্বীকার করেছেন যে, প্রথম লাইন ব্যাখ্যা করতে গিয়ে তিনি মহা ফ্যাসাদে পড়েছেন, কেননা প্রথম লাইন পড়লে কোনো আধুনিক যুদ্ধের বর্ণনা বলে মনে হয়। তাই প্রথম লাইন এড়িয়ে গেছেন তিনি। দ্বিতীয় লাইন ব্যাখ্যা করতে গিয়ে চিটহ্যাম বলেছেন যে, ‘শহরের মাঝখানের গাছটাই হল চতুর্থ হেনরি। তিনি এক গাছের মতো ব্যক্তিত্ব। গাছটা পড়ে যাবে, মানে হেনরিকে হত্যা করা হবে।’

 তৃতীয় লাইনের ব্যাখ্যা করতে গিয়ে চিটহ্যাম বলেছেন যে ‘পবিত্র ডাল’ মানে হল চতুর্থ হেনরির দ্বিতীয় স্ত্রীর পুত্র—ত্রয়োদশ লুইস। তার মন ছিল পবিত্র। আর তাকে হত্যা করা হয়েছিল।...

 চতুর্থ লাইনে ‘হাদ্রী’ বলতে চতুর্থ হৈনরিকেই বোঝান হয়েছে। ‘হাদ্রী’ আর ‘চতুর্থ হেনরি' নাম দুটোর মধ্যে বিশেষ কোনো তফাত আছে কি? প্রশ্নটা করেছেন চিটহ্যাম।

 যুক্তিবাদী বিশ্লেষণ:

 চিটহ্যাম এই ব্যাখ্যা দিয়ে প্রমাণ করেছেন, নস্ট্রাডামুসের সেঞ্চুরি তিনের কবিতা ১১ ও নিখুঁতভাবে মিলে গিয়েছিল। আসুন আমরা আর একটা দেশের ইতিহাসের