কবিতা—৫৯ (সেঃ—8)
Deux assiegez en ardente ferveur,
De soif estaincts pour deux plaines tasses:
Le fort lime & un vieillart resveur,
Au Genevois de Nira monstra trasse.
মানে:
দু’জন, জ্বলন্ত আগুনের দ্বারা ঘেরাও হয়ে,
মারা পড়বে, দু’কাপ পানীয়র অভাবে :
কেল্লার সৈনিকদের এক বৃদ্ধ ভাবুক পথ দেখাবে,
Nira থেকে জেনেভাবাসীদের কাছে যাবার।
ব্যাখ্যাকারের ব্যাখ্যা: ইরান এবং আয়াতুল্লা খুয়েমিনী
এরিকা বেশ ব্যাখ্যা করেছেন কবিতাটার। বেশ সহজ সরল। ‘বৃদ্ধ ভাবুক’ মানে তাঁর মতে আয়াতুল্লা খুয়েমিনী। কেন? কারণ Nira কথাটার অক্ষরগুলো অন্যরকমভাবে সাজালে Iran (ইরান) কথাটা পাওয়া যায়। আর আয়াতুল্লা ইরানের রাষ্ট্রপতি ছিলেন। এইটুকুই ব্যাখ্যা। এরপর বাকি কবিতাটা ব্যাখ্যা করার ঝামেলার মধ্যে তিনি যাননি।
যুক্তিবাদী বিশ্লেষণ:
আবার হেনরি কিসিংগারের কবিতাটার মতো (সেঃ—৪; কবিতা—৩৪) মেলানোর কায়দা। শব্দের অক্ষর অন্যরকমভাবে সাজিয়ে। এভাবে যদি ‘ইরান’ শব্দটা পাওয়াও যায়, তাতেই বা কী হয়েছে? তাতে কি কবিতাটা ইরানের ইতিহাসের সঙ্গে বিন্দুমাত্র মিলছে? প্রথম লাইন, দ্বিতীয় লাইনের ব্যাখ্যা কই? ব্যাখ্যা নেই, কেননা ব্যাখ্যা করা যায়নি। ‘জ্বলন্ত আগুন’, ‘পানীয়ের অভাব’, —এই কথাগুলোর মানে তাহলে কী?
আর ‘বৃদ্ধ ভাবুক’ মানেই আয়াতুল্লা? কেন? ইরানে আর কোনো ভাবুক বৃদ্ধ নেই? বরং আয়াতুল্লা তো ‘ভাবুক’ই ছিলেন না। তাহলে কেন ওঁর নাম ব্যবহার করা হল? কারণ:
বিখ্যাত লোকেদের নাম ব্যবহার করলে পাঠকরা ‘খায়'
ভালো। অখ্যাত, অচেনা নাম ব্যবহার করলে পাঠকরা
“দূর ছাই” বলে বইটা ছুঁড়ে ফেলে দেবে যে! তাই
নস্ট্রাডামুসের কবিতার সঙ্গে শুধুমাত্র ঘটনার
কথাই জোড়ার ধান্দা করেন
ব্যাখ্যাকাররা।