বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮২

কবিতা—৯৯ (সেঃ—8)

L’aisne vaillant de la fille du Roy,
Repoussera si profond Celtiques :
Qu’il mettra foudres, combien en tel arroi,
Peu & loing puis Profond es Hesperiques.

 এর অর্থ:

এক রাজার কন্যার বড় ছেলে,
ফরাসিদের তাড়াবে দূরে :
সে ব্যবহার করবে বজ্রপাত,
আঘাত হানবে সুদূর পশ্চিমেও।

 ব্যাখ্যাকারের ব্যাখ্যা: মিসাইল, রকেট

 এই কবিতাতেও আবার এরিকার অসম্পূর্ণ ব্যাখ্যা! প্রথম দু-লাইনের ব্যাখ্যা নেই। পরের দু-লাইনের ব্যাখ্যা করতে গিয়ে এরিকা বলেছেন, তাঁর ধারণা এখানে মিসাইল, রকেট ইত্যাদি আধুনিক যুদ্ধাস্ত্রের কথা বলতে চাওয়া হয়েছে। ‘বজ্রপাত’ মানে আসলে মিসাইল, বা রকেট। বজ্রপাত দ্রুত ছুটে গিয়ে যেখানে পড়ে, সেখানে তছনছ করে দেয় তেমনি রকেট, বা মিসাইলও দ্রুত ছুটে গিয়ে যেখানে পড়ে, সেখানে করে তছনছ। অতএব এখানে নির্ঘাৎ মিসাইল বা রকেটের কথাই বলতে চেয়েছেন নস্ট্রাডামুস।

 যুক্তিবাদী বিশ্লেষণ:

 প্রথমেই জানতে ইচ্ছে করছে প্রথম ও দ্বিতীয় লাইনের ব্যাখ্যা কোথায়। এরিকা যেটুকু র্যাখ্যা করতে পেরেছেন, করেছেন। যেটুকু করতে অসুবিধা হয়েছে, করেন নি। বাঃ! একজন ব্যাখ্যাকার হিসেবে তাঁর কর্তব্য হল,—অবশ্যই পুরো কবিতাটার ব্যাখ্যা করা নতুবা ব্যাখ্যাদানে বিরত থাকা।

 যাহোক, ‘বজ্রপাত’ মানে এখানে মিসাইল বা রকেট। ভালো। ‘বজ্রপাত’ মানেই আবার সেঞ্চুরি—১ এর কবিতা—২৬-এ (এই বইতেই কবিতাটা আছে) এরিকার মতে বুলেট। আবার অন্য এক ব্যাখ্যাকার সি. ডেলটা (C. Delta)-র মতে ‘বজ্রপাত’ মানে লেসারগান থেকে ছোড়া লেসার-রশ্মি।

 একটা শব্দের এত রকম ব্যাখ্যা হয়? সেঞ্চুরি-১ এর কবিতা-২৬-এ যদি ‘বজ্রপাত’ মানে বুলেট হয়, তাহলে এই কবিতাতেও ‘বজ্রপাত’ মানে বুলেট হবে না কেন?

এরিকার মতো সুবিধেবাদী ব্যাখ্যাকাররা শব্দের ব্যাখ্যা নিজেদের
সুবিধেমতো করে কিছু মানুষকে কিছু সময়ের জন্য ঠকাতে
পারেন; কিছু মানুষকে সব সময়ের জন্য ঠকাতে পারেন;
সব মানুষকে কিছু সময়ের জন্য ঠকাতে পারেন;
কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য
ঠকাতে পারবেন না!