বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
৩৮৩

কেন এরিকাকে এত গুরুত্ব দিচ্ছি পাঠকদের মনে হতে পারে, আমি এরিকা চিটহ্যামকে কেন এত গুরুত্ব দিচ্ছি। অন্যান্য ব্যাখ্যাকাররাও তো আছেন। তাদের কথা তো অত তুলছি না? কারণ, ওয়াকিবহাল পাঠকরা হয়তো জানেন যে, এরিকা চিটহ্যাম হল নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী ব্যাখ্যা করার ক্ষেত্রে এমন একটা কিংবদন্তি নাম, যে নামের ধারে কাছে অন্য কোনো নাম আসেই না। এরিকা তাঁর তিনটে বই—THE PROPHECIES OF NOSTRADAMUS; THE FURTHER PROPHECIES OF NOSTRADAMUS; THE FINAL PROPHECIES OF NOSTRADAMUS লিখে যে বিপুল পরিমাণ খ্যাতি, যশ ও অর্থ পেয়েছেন, তার হাজার ভাগের একভাগও অন্য কোনো ব্যাখ্যাকার পেয়েছেন কিনা সন্দেহ। অতএব এরিকাকে গুরুত্ব দেওয়াটাই স্বাভাবিক। তথাপি আমি অন্যান্য ব্যাখ্যাকারদের ব্যাখ্যাও জায়গায় জায়গায় হাজির করেছি, নিশ্চয়ই লক্ষ করে থাকবেন। তবে সত্যি কথা বলতে কি প্রায় সব ব্যাখ্যাকাররাই এরিকা ভাঙিয়ে খাচ্ছেন। যাকে বলে টুকে মারা আর কী!