বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩৩

১৮ মার্চ ২০০৫, ৪ চৈত্র ১৪১১


কেবল চ্যানেলে ভাগ্য ব্যবসার বিরুদ্ধে দিনভর সমালোচনা বিধানসভায়

সবকটা বুজরুক জ্যোতিষি, ধরতে চাই এখনই ফেংশুইয়ের
সেই কারবারিদের, বললেন বুদ্ধ

স্টাফ রিপোর্টার : কেবল টিভিতে ‘ভেজাল’ জ্যোতিষী এবং ফেংশুই বিশেষজ্ঞদের অবৈজ্ঞানিক প্রচারের বিরুদ্ধে এবার সরব হল রাজ্য বিধানসভা। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভার লবিতে, তিনি বলেন, “আমি আইনমন্ত্রীকে সবটা খতিয়ে দেখতে বলেছি। জ্যোতিষের নামে মানুষকে বিভ্রান্ত করার অপরাধ বন্ধ করতে হবে। একজন গ্রেফতার হয়েছে। যথাযথ আইন থাকলে সবকটা বুজরুককে গ্রেফতার করব। এই সমস্যার সমাধানে আমরা যথেষ্ট আন্তরিক।” মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন কেবল টিভিতে ভাগ্যভণ্ডামি বন্ধ করতে যা যা করা দরকার তিনি করবেন। এদিন বিধায়করা বিষয়টি উত্থাপনের পর এ সম্পর্কে যাতীয় তথ্য সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অধিবেশনের মধ্যে এবং লবিতে বিধায়করা দাবি তোলেন সমাজে সুস্থতা বজায় রাখতে জ্যোতিষীদের এই ভাগ্য-ভণ্ডামির মাধ্যমে ব্যবসা বন্ধ করতে হবে। কেবল চ্যানেলগুলির প্রতি সদস্যদের আর্জি, শুধুমাত্র অর্থের জন্য এদের ‘লাইভ ফোন ইন’ অনুষ্ঠানের স্লট বিক্রি থেকে আপনারা বিরত থাকুন। কংগ্রেসের আবদুল মান্নান, তৃণমূলের সোনালি গুহ বলেন, “আমি জ্যোতিষ চর্চার বিরুদ্ধে নই। কিন্তু কিছু কেবল চ্যানেলে টাকা দিয়ে কিছু জ্যোতিষী, ফেংশুই, ডাক্তার বসছেন যাঁদের প্রকৃত কোনও নথিপত্র নেই। নানা পোশাক পরে এসব ভণ্ড জ্যোতিষী একটা ফোনেই সব সমস্যার সমাধান করে দেওয়ার ভান করে বহু অসহায়কে চেম্বারে আকর্ষণ করছেন। তার পর পাথর, পুজো, তাবিজ বা ফেংশুই খেলনা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। কেবল চ্যানেলগুলি অবিলম্বে এদের প্রদর্শন বন্ধ করুক। অন্যথায় ড্রাগস অ্যাণ্ড ম্যাজিক রেমিডি আইন অনুযায়ী ভণ্ড জ্যোতিষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কংগ্রেসের আবদুল মান্নান বলেন, “মানুষের হতাশা এবং সমস্যাকে মূলধন করে একশ্রেণির জ্যোতিষী তাদের ভুল দিকে টেনে প্রতারণাঅলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড] –৩