বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮৫

কবিতা—৮ (সেঃ—৫)

Sera laisse le feu vif, mort cache,
Dedans les globes horrible espouvantable,
De muict a classe cite en poudre lasche,
La cite a feu, l’ennemi favorable.

 অর্থাৎ:

মৃত্যু আর আগুন লুকিয়ে থাকবে
ওই ভয়ানক গোলকগুলিতে,
রাতারাতি সৈন্যদল শহরগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করবে,
জ্বলতে থাকবে শহর, উল্লাস করবে শত্রুরা।

 ব্যাখ্যাকারের ব্যাখ্যা: বোমা

 চিটহ্যাম বলেছেন, এই কবিতাতে যে গোলকের কথা বলা হয়েছে, তা বোমা ছাড়া আর কিছুই নয়। বোমাই পারে শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে, আর একই সঙ্গে অগ্নিকাণ্ড ঘটাতে। ভবিষ্যতে বোমা তৈরি হবে—তাও জানতে পেরেছিলেন নস্ট্রাডামুস?

 যুক্তিবাদী বিশ্লেষণ:

 পাঠকরা, কবিতাটা বেশ ইণ্টারেস্টিং লাগছে? মিলে যাচ্ছে মনে হচ্ছে? কিন্তু না, আপনারা শুনলে হয়তো নিরাশ হবেন যে, নস্ট্রাডামুসের সময়েও গোলাবারুদ, কামান ইত্যাদি ছিল। এবং সেগুলি যুদ্ধে বিপুলভাবে ব্যবহার করা হত। নস্ট্রাডামুস যখন কামান, গোলাবারুদ দেখেইছেন, তখন তাঁর পক্ষে বোমা-গোছের কোনো বস্তুর আগমন কল্পনা করে নেওয়া কঠিন, বা অসম্ভব কাজ ছিল না, কেননা তিনি ছিলেন বেশ কল্পনাশক্তিসম্পন্ন ব্যক্তি। (কল্পনাশক্তি সম্পর্কে আরও কিছু আলোচনা আছে সেঞ্চুরি-৩ এর কবিতা-১৩-র বিশ্লেষণে। প্রয়োজন অনুভব করলে দয়া করে সেই অংশটা আবার পড়ুন।

কবিতা—১১ (সেঃ—৫)

Mer par solaires seure ne passera,
Ceux de Venus tiendront toute l’Affrique :
Leur regne plus Saturne n’occupera,
Et changera la part Asiatique.

অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]—২৫