কবিতা—২১ (সেঃ—৬)
Quant ceux du polle artiq unis ensemble,
En Orient grand effrayeur & crainte :
Eslun nauveae, soustenu le grand tremble,
Rhodes, Bisance de sang Barbare taincte.
এর মানে:
যখন উত্তরমেরুর মানুষরা এক হবে,
তখন পূর্বে ছড়াবে ভয় আর বিভীষিকা :
নতুন একজন নির্বাচিত হবেন, তাকে সমর্থন
করবেন ভীতসন্ত্রস্ত আর এক ব্যক্তি,
রোডস ও বাইজানটিয়ামে ছড়িয়ে পড়বে ইতরদের রক্ত।
ব্যাখ্যাকারের ব্যাখ্যা: এইডস রোগ
এরিকার নতুন বই “THE FINAL PROPHECIES OF NOSTRADAMUS”-এ তিনি লিখেছেন যে, এ কবিতা বলতে চাইছে 'এইডস' রোগের কথা। প্রথম দুটো লাইনের দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে যে এইড্স্ রোগের বিরুদ্ধে উত্তর মেরুর সমস্ত মানুষ একত্রিত হবেন; ‘এইডস'-এর বিভীষিকার ভয়ে। তৃতীয় ও চতুর্থ লাইনের ব্যাখ্যা নেই!
এরিকা আরও বলেছেন যে, এই কবিতাটির সঙ্গে এই সেঞ্চুরিরই কবিতা—৫ কে মিলিয়ে পড়তে হবে। কেননা কবিতা—৬এর সঙ্গে এই কবিতার বেশ মিল আছে। দেখা যাক কবিতা পাঁচ-এ কী বলা হয়েছে:
কবিতা—৫ (সেঃ—৬)
Si grand famine par unde pestifere,
Par pluie longue le long du polle arctique,
Samarobrin cent lieux de l’hemisphere,
Vivront sans loi exempt de pollitique.
অর্থাৎ:
মস্ত দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে প্লেগ রোগের পর,
ছড়াবে গোটা উত্তর মেরুতে,
সামারোর্বিন, পৃথিবীপৃষ্ঠ থেকে একশো লীগ[১] দূরে
তারা আইনমান্য করবে না, অবসর নেবে রাজনীতি থেকে।
ব্যাখ্যাকারের ব্যাখ্যা: এইডস রোগের ওষুধ
চিটহ্যাম মনে করেন, এই কবিতাতে এইডস রোগের ওষুধের হদিশ দেওয়া
- ↑ লীগ : দূরত্বের মাপবিশেষ (প্রায় ৩ মাইল)