বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০২
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
৪০২

দুই ভাইকে হত্যা করা হয়েছে। বেঁচে আছেন ছোটটি—এডওয়ার্ড কেনেডি। এরিকা বলেছেন, এই তিন ভাই বেঁচে থাকলে আমেরিকায় নানা গণ্ডগোল হবে; নাকি বলতে চাওয়া হয়েছে প্রথম লাইনে। দ্বিতীয় লাইন সম্বন্ধে বলেছেন যে,

ছোট ভাইটি, যিনি এখনও বেঁচে আছেন, তিনি হয়তো ভবিষ্যতে আমেরিকাকে বিপদে ফেলবেন। চতুর্থ লাইনের কোনো ব্যাখ্যা নেই।

 যুক্তিবাদী বিশ্লেষণ:

 পৃথিবীর ইতিহাসে নামজাদা তিন ভাই বহু এসেছেন। কেনেডিরাই একমাত্র নন, বলা বাহুল্য। কেনেডিরা বেঁচে থাকাকালীন আমেরিকায় নানা গণ্ডগোল হবে—এতে আশ্চর্যের কী আছে? ছোট-বড়, নানা মাপের গণ্ডগোল তো পৃথিবীর সর্বত্রই সর্বদাই হচ্ছে। রোজই হচ্ছে। এই ভবিষ্যদ্বাণীর পেছনে নস্ট্রাডামুস বা এরিকা, কারোরই বিশেষ কৃতিত্ব দেখতে পাচ্ছি না।

 এরিকা বলেছেন পৃথিবীকে বিপদে ফেলবেন ছোট ভাই—এডওয়ার্ড কেনেডি কিন্তু কবিতাতে তো তিন ভাইয়ের কথা বলা হয়েছে। লাইনটা আবার দেখুন—“পৃথিবীকে বিপদে ফেলবে তিন ভাই”। তাছাড়া এডওয়ার্ড কেনেডির প্রভাব যুক্তরাষ্ট্রে এক সময়ে থাকলেও, এখন প্রায় নেই। এই প্রভাবহীন মানুষটা ভবিষ্যতে আমেরিকাকে বা পৃথিবীকে বিপদে ফেলবেন, এমন ভাবাটা কষ্টকর।