নাম, ‘নস্ত্রাদামুসের আরো ভবিষ্যদ্বাণী’। অনুবাদক—সন্তোষ চট্টোপাধ্যায়। সন্তোষবাবু এরিকার বইটা প্রায় লাইন-টু-লাইন অনুবাদ করেও কোথাও স্বীকার করার সৌজন্যতাবোধটুকুও দেখান নি যে, তিনি এরিকা চিটহ্যামের THE FURTHER PROPHECIES OF NOSTRADAMUS থেকেই অনুবাদ করেছেন। এক জায়গায় স্রেফ ছোট করে লিখেছেন, ‘এরিকা চিঠাম অনুসরণে’। যাহোক, আসল কথায় ফিরে আসা যাক। এই বাংলা বইটিতেও স্বভাবতই তৃতীয় খ্রিস্টবিরোধীকে নিয়ে একটা আলাদা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে তৃতীয় খ্রিস্টবিরোধীকে নিয়ে যেসব ভবিষ্যদ্বাণী করা হয়েছে বলে দাবি করেন এরিকা, তা এরকম:
১। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নিউ ইয়র্ক শহরের আর রাজ্যের উপর প্রচণ্ড আক্রমণের মধ্য দিয়ে। ধ্বংস হয়ে যাবে নিউ ইয়র্ক। দায়ী—থার্ড অ্যাণ্টিখ্রাইস্ট? (সেঃ—৬; কবিতা—৯৭)
২। নিউ ইয়র্কের জল বিষাক্ত হয়ে পড়বে রাসায়নিক হাতিয়ারের আক্রমণের ফলে (সেঃ—১০; কবিতা—৪৯)
৩। তৃতীয় খ্রিস্টবিরোধী খ্রিস্টান হবেন না। সম্ভবত একজন ইসলামধর্মীয় এশিয়ার মানুষ (সেঃ—২; কবিতা—২৮)
৪। তৃতীয় খ্রিস্টবিরোধীর নাম হবে সম্ভবত ‘মেবাস’। (সেঃ—২; কবিতা—৬২)
৫। তৃতীয় খ্রিস্টবিরোধীর নাম ‘অ্যালাস’ও হতে পারে। (সেঃ—৬; কবিতা—৩৩)
৬। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি রোনাল্ড রেগনও এই তৃতীয় খ্রিস্টবিরোধী হতে পারেন! (সেঃ—১০; কবিতা—৬৬)
৭। কোনো সন্দেহই নেই যে, তৃতীয় খ্রিস্টবিরোধী জন্মাবেন এশিয়াতে। (সেঃ—১০; কবিতা—৭৫)
৮। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে সেপ্টেম্বর ১৯৯৫ তে! (সেঃ—১; কবিতা—৫১)
৯। তৃতীয় খ্রিস্টবিরোধী হবেন একজন মঙ্গলী, এবং তাঁকে আমরা দেখতে পাব ১৯৯৯ সালে। (সেঃ—১০; কবিতা—৭২)
১০। তৃতীয় খ্রিস্টবিরোধীই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য হবেন প্রধানত দায়ী; এবং এই যুদ্ধ চলবে ২৭ বছর ধরে! (সেঃ—৮; কবিতা—৭৭)
ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে দু-একটা কথা:
ভবিষ্যবাণীগুলি দেখলেন। তা বলে মনে করলেন না যে, ভবিষ্যদ্বাণীগুলি ঠিক এইরকমভাবেই লিখে গেছিলেন নস্ট্রাডামুস। তিনি লিখে গেছিলেন অন্য কিছু। তার ব্যাখ্যা করে এরিকা চিটহ্যাম এই দাঁড় করিয়েছেন। যেমন, নস্ট্রাডামুস একটা কবিতায় লিখেছিলেন—‘নতুন শহর’। এরিকা ব্যাখ্যা করলেন, নতুন শহর মানে New City| New city মানে New York। এইভাবেই নিউ ইয়র্ক নামটা