অধ্যায় বারো
এ-দেশের পত্রপত্রিকায় নস্ট্রাডামুস নিয়ে গালগপ্পো বা গুলগপ্পো
ভারতবর্যের পত্র-পত্রিকাগুলোর মধ্যে নস্ট্রাডামুস নিয়ে গাল-গপ্পো বা গুল-গপ্পোর পথিকৃৎ দিল্লি থেকে প্রকাশিত ‘অর্গানাইজার ও বোম্বে থেকে প্রকাশিত ‘তরুণ ভারত’ এবং কলকাতা থেকে প্রকাশিত ‘স্বস্তিকা’ পত্রিকা। এইসব পত্রিকাগুলোর তেমন জনপ্রিয়তা না থাকায় লেখাগুলোর তেমন প্রভাব পড়েনি সাধারণ মানুষের মধ্যে। আমাদের দেশে নস্ট্রাডামুসের গাল-গপ্পোর প্রথম অ্যাটোমবোমাটি ফাটালেন এলাহাবাদ থেকে প্রকাশিত ‘মায়া’ ও ‘আলোকপাত’ পত্রিকা। লেখা দু’টি প্রকাশিত হতেই দেশব্যাপী বিশাল এক চাঞ্চল্য দেখা দিয়েছিল। এমন কথাটি লিখলাম, কারণ
তারপর দেশের বহু ভাষাভাষী পত্রপত্রিকাই ‘হাঁউ-মাঁউ-খাঁউ-করে লোভনীয় খাবারের গন্ধ পাওয়া গল্পের রাক্ষসের মতোই ঝাঁপিয়ে পড়ল। তাদের প্রায় প্রত্যেকেরই একটিই লক্ষ্য ছিল—‘ম্যাটারটা পাবলিক খাবে ভাল’। লক্ষ্য যখন যে কোনও উপায়ে পত্রিকার বিক্রি বাড়ানো, অতএব পাবলিককে খাওয়াও। যতখানি
৪১৯