বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২৪
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
৪২৪

মিথ্যেবাদী। আমি মনে করি নইাজানুস একটা ফালতু ব্যাপার।......

 মার্কসবাদ, গান্ধীবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি ভাঙিয়ে তানোকে যেমন ভালই করে-কম্মে খাচ্ছেন, নস্ট্রাডামুসও তেমনই এক রহস্যবাদ, বা ভাঙিয়ে অনেকেই দিব্বি করে-কম্মে খাচ্ছেন। নস্ট্রাডামুস নিশ্চিতভাবেই একজন বুজরুক জ্যোতিষী, প্রতারক ভবিষ্যৎ বক্তা। কিন্তু কমাটা হল নস্ট্রাডামুল ৪২০ হলে তার ব্যাখ্যা অর্থাৎ আরো বড় বুজরুকেরা, মিথ্যাচারীরা কী? পাঠক-পাঠিকারা কী বলেন?

 এইসব ধান্ধাবাজ মিথ্যেবাদীদের বিরুদ্ধে প্রতিটি সৎ মানব কেন ধিক্কার জানাবেন না? কেন ওদের প্রতি বর্ষিত হবে না ঘৃণা? কেন এইসব সমাজ-বিরোধীদের সামাজিকভাবে বয়কট করা হবে না? আমরা কাদা-নরম মেরুদণ্ডী প্রাণীর মতো আপস করতে করতে পাপোশ হয়ে অত্যাচারী, বঞ্চনাকারীদের পায়ের তলায় থেকেই বাধিত হব, না কি শক্ত সবল পায়ে, অপসহীন সংগ্রামের মধ্য দিয়ে মাথা উঁচু করে বেচে থাকার আনন্দকে উপভোগ করব—তা ঠিক করতে হবে আপনাকে, আমাকে, আমাদেরকে।

KHUSHWANT SINGH

49-E, SUJAN SINGHI PARK
NEW DELHI-1

 সত্যিকথাগুলো লেখার জন্য আমার ওপর যদি কোনও আক্রমণ নেমেই আসে, সেদিন আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন, বিশ্বাস রাখি। মানুষের শ্রুতি এই বিশ্বাসই আমাকে লড়াই চালাবার শক্তি দিয়েছে, দেবে।