
পিনাকী ঘোষ www.writer4me.com
জন্মদিন - ২৫ অক্টোবর। স্কুলিং এক আইরিশ মিশনারি স্কুল থেকে। কলেজে বিষয় ছিল ইংরিজি সাহিত্য। ২০০০ সালে পৃথিবীর প্রথম বাংলা গ্রিটিং–কার্ড বাজারে ছাড়েন ‘স্বপ্নের কারখানা’ ব্র্যাণ্ড নামে। কনসেপ্ট, লেখা, ডিজাইন নিজস্ব। বাংলা গ্রিটিং কার্ডের জনক হিসেবে সেই সময় মিডিয়ায় হইচই হয়। আগে প্রকাশিত বইয়ের সংখ্যা-চার। দীর্ঘ বছর সম্পাদক ছিলেন একটি টিনএজারদের পত্রিকার। এমন নিয়মিত লিখছেন জনপ্রিয় পত্রিকা ‘উনিশ কুড়ি’তে। সাহিত্যকর্মের জন্য পেয়েছেন ইমামি গ্রুপের ‘আউট-স্ট্যাণ্ডিং ইয়ং পারসন অফ ক্যালকাটা অ্যাওয়ার্ড’। কেরিয়ার গ্রাফটি বৈচিত্র্যে ভরা। শুরুতে জনপ্রিয় পত্রিকা। পরিচালনা করেছেন টেলিফিল্মও। তারপর ব্রেনওয়্যার ও ডিসকভারি অ্যাকাডেমি - দুটি শিক্ষা- সংস্থার কর্ণধার হিসেবে অনেকগুলি বছর। মাঝে ঢুকেছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সঙ্গে কাজের অভিজ্ঞতাও। প্রিয় শখ - ছবি আঁকা, এবং এয়ারপোর্ট-এ রানওয়ের পাশ দিয়ে গাড়ি নিয়ে বোয়িং বা এয়ারবাসের সঙ্গে রেস করা।
ভালবাসেন বাচ্চাদের। তাদের কাছে ‘জিমি’ নামে পরিচিত।