বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৬
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

উত্তরে ডেপুটি কমিশনার জানালেন:—

মেমো নং ১৩০৫ পিটি
থেকে :
শ্রীসুগত ভট্টাচার্য
ডেপুটি কমিশনার
প্রফেশন ট্যাক্স (হেডকোয়ার্টার)

তারিখ : ২৫ নভেম্বর ২০০৫

প্রতি
শ্রীপ্রবীর ঘোষ
সাধারণ সম্পাদক
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
৩৩ এ, ক্রীক রো, কলকাতা-৭০০০১৪
বিষয়: আচার্য সত্যানন্দকে দেওয়া এনরোলমেণ্ট সার্টিফিকেট
রেফারেন্স: আপনার ১৯.১০.২০০৫ এর দেওয়া চিঠি।

প্রিয় মহাশয়,

 উপরে উল্লেখ করা আপনার চিঠির উত্তরে আমি জানাচ্ছি ওই এনরোলমেণ্ট সার্টিফিকেট ভুল করে ৮ মার্চ ২০০৫-এ ইস্যু করা হয়েছিল। অধিকারী প্রফেশন ট্যাক্স অফিসার ৩১ অক্টোবর ২০০৫ একটি আদেশ বলে ওই এনরোলমেণ্ট সার্টিফিকেট বাতিল করেছেন।

আপনার আস্থাভাজন
সুগত ভট্টাচার্য
ডেপুটি কমিশনার
প্রফেশন ট্যাক্স, হেড কোয়ার্টার

 চৌর্যবৃত্তি বা বেশ্যাবৃত্তির মতোই জ্যোতিষবৃত্তি-ও যে একটা বে-আইনি পেশা—এটা আমরা প্রমাণ করলাম।