বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র পত্রিকার খবরে ভূত
১০৫

সঠিক ব্যাখ্যা হয়তো পাওয়া যাবে। কিন্তু এই দেড়মাস ধরে ঘরটির তিন বাসিন্দা এক অদ্ভুত উত্তেজনা ও মানসিক অশান্তিতে দিন কাটাচ্ছেন। পাড়া-প্রতিবেশীর মধ্যে কিছু ব্যক্তি ঘটনাটিকে ভুতুড়ে বলে চিহ্নিত করে তাদের উপর নানা রকম চাপ সৃষ্টি করছেন। কিন্তু তাঁরা একমুহূর্তের জন্যও মানসিক দুর্বলতা প্রকাশ করেননি এবং তাঁরা স্থিরনিশ্চিত যে, ঘটনাটির সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয়ই বের হবে।’

 ‘গণশক্তি’র সংবাদ সূত্র ধরে পরের দিনই দমদমের ভূতুড়ে বাড়ির বড়সড় এক খবর ছাপল ‘দি টেলিগ্রাফ’ পত্রিকা। এতে দু-চারটি নতুন তথ্য পরিবেশিত হল। অমিয়শংকর রায় একজন সক্রিয় সি পি আই (এম) সদস্য। থাকেন দক্ষিণ দমদমের একটি ত্রিতল বাড়ির এক ঘরের ফ্লাটে। গত ১৮ অক্টোবর ঘটনার শুরু। অমিয়বাবু গিয়েছিলেন নেলসন ম্যাণ্ডেলাকে সংবর্ধনা জানাতে। সে রাতে বাল্ব ফাটা দিয়ে কাচ ভাঙার শুরু।

 ইতিমধ্যে ২৮, ২৯ এবং ৩০ তারিখেও গণশক্তি পত্রিকায় এই ঘটনা ছবিসহ যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশিত হল। ড. এস.পি. গণচৌধুরী, ড. দিলীপ বসু, ড. মধুসূদন ভট্টাচার্য, ড. তারাশঙ্কর ব্যানার্জির মতো বিশিষ্ট বিজ্ঞানী ভূতুড়ে কাণ্ডকারখানার রহস্য ভেদ করতে কাচ-হস্তা ঘরটিতে পরীক্ষা চালিয়েছেন বলে প্রকাশিত হয়। সেই সঙ্গে কখনও প্রকাশিত হল—তাঁরা কারণ খুঁজে বের করতে পারেননি, কখনও প্রকাশিত হল—ঘরে পরীক্ষা চালাতে গিয়ে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন।

 ইতিমধ্যে স্থানীয় কয়েকজন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতা রহস্য উন্মোচনে আমার সাহায্য চাইলেন। ২৭ নভেম্বর আমাদের সমিতির পক্ষ থেকে ঘরটি দেখতে যাব জানাই। সেদিন সন্ধ্যায় ঘরটি ও তার আশপাশের পরিবেশের উপর পরীক্ষা চালাই।

 কাচ ভাঙে কিসে? অবধারিতভাবে এটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কাচ ভাঙতে পারে অনেক কারণে। কারণগুলো একটু দেখা যাক: (১) উচ্চ শব্দতরঙ্গের আঘাতে। (২) বিশেষ রাসায়নিক পদার্থ কাচে লাগিয়ে রাখলে। (৩) কাচের তাপমাত্রার হঠাৎ প্রচণ্ড রকম পরিবর্তন ঘটলে। (৪) আঘাত করলে। (৫) কোয়ার্জ (কাচ কাটা পাথর) দিয়ে আঁচড় কাটলে।

 কাচের বাল্ব ভাঙতে পারে কী কী কারণে, একটু দেখা যাক: (১) কোন কারণে যদি বৈদ্যুতিক লাইনে বেশি ভোল্টেজ প্রবাহিত হতে থাকে তবে অনেক সময় বাল্ব ফেটে যায়। (২) জ্বলন্ত গরম বাল্বে ঠাণ্ডা জলের ছিটে