বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৪
অলৌকিক নয় লৌকিক ২

 লোপামুদ্রা: সাইকোলজিতে একটা শব্দ আছে যেটাকে বলে মাস-হ্যালিউসিনেশন। অনেক লোক একসঙ্গে যখন কোনও প্যারানর্মাল বস্তুকে আলাদা আলাদাভাবে এক্সপিরিয়েন্স করেন আর কী। আর এই ঘটনাগুলো কোনও নতুন নয়। সারা পৃথিবী জুড়ে বারেবারে মাস-হ্যালিউসিনেশন ঘটে চলেছে।

 ঊনবিংশ শতকের এরকম একটা ঘটনা। ইংল্যাণ্ডের স্প্রিং হিলস জ্যাক। রাস্তায় এরকম একজনকে দেখা যাচ্ছে যার ব্যাটমানের মতো অনেকটা চেহারা। হাতে বড় বড় নখ। চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। তাকে সারা ইংল্যাণ্ড জুড়ে দেখা যাচ্ছে। সেইজন্যই মাস-ইলিউসিনেশনের ব্যাপারটা যুগে যুগে রয়েছে আর কী।

 অনেকে একসাথে এরকম করতে থাকে। এটা কনফারমেটিভ প্রেশারে করে। মানে আমার একটা কিছু পারসেপশন হচ্ছে, আমি আমার পাশের লোকেরও সেই একই পারসেপশন হতে থাকল আর কী। সাইকোলজিক্যাল ব্যাপার-স্যাপার আর কী। কিছু কিছু ব্যক্তিত্ব আছে যারা এই ধরনের জিনিসগুলোকে সহজে অ্যাকসেপ্ট করে নেয়।

 সঞ্চালিকা: সেই জন্যই কি এই ধরনের কথাগুলো লোকের মুখে বারবার করে ছড়িয়ে যাচ্ছে।

 লোপামুদ্রা: হ্যাঁ। হ্যাঁ।

 প্রবীর: সেরকম নয়। বোধহয় ১৯৫৩ সাল। তখন আমি আদ্রায় থাকি। পি সি সরকার গেছেন ম্যাজিক দেখাতে। ম্যাজিক দেখেছি। খুবই ভালো ম্যাজিক দেখিয়েছেন। কিন্তু তারপর গুজবটা যেটা রটল যে, যখন ম্যাজিক দেখানোর কথা, তার থেকে অনেক বেশি দেরি হয়ে গেছে, কিন্তু ম্যাজিক শুরু হচ্ছে না। লোকজন নাকি খুব খেপে গেছে। হইহই করছে। দারুণ অবস্থা যখন, তখন জাদুকর সরকার এলেন স্টেজে। তাঁকে দেরি করলেন কেন জিজ্ঞাসা করাতে বললেন যে, আমার ঘড়িতে তো ঠিক টাইম-ই আছে। সবাই নাকি ঘড়িতে দেখলেন পারফেক্ট টাইমে উনি ঢুকেছেন। এটাকে বলে গুলগল্প। কারণ, এই ধরনের ম্যাজিক দেখানো সম্ভব নয়।

 এই প্রত্যেকে আমার বাবা হলেও গুলগল্প করেছেন, আমার ঠাকুরদা হলেও করেছেন। প্রত্যেকে গুলগল্প করেছেন। যাঁরা গুল মারেন, যাঁরা মিথ্যে কথা