থেকে গাদা-গাদা প্রত্যক্ষদর্শী বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সব কী স্টোরি! আমার কাছে এসে স্টোরি বলে, আমি শুনি।
সঞ্চালিকা: লোপামুদ্রাদি এই মানুষবেশী একটা ছায়া দেখতে পাওয়া যাচ্ছে না লোকমুখে ছড়াচ্ছে বারেবারে, যে রাত্তির ১০টার পর হলেই চার চাকার গাড়ি হলেই এবং অবশ্যই একজন গাড়ি চালক হলেই মানুষবেশী একটা ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। কী সেটা?
লোপামুদ্রা: অ্যাকচুয়ালি, এই হ্যালিউসিনেশন যখন হয় আর কী, একটা ছায়া ধরুন একটা আলো-আঁধারি হয়তো। তখন রাত্রি হয়ে গেছে। ব্রিজটা ফাঁকা হয়ে গেছে। তো ন্যাচারালি কোথাও হয়তো সেখানে আলো পড়ছে, একটু অন্ধকার হয়ে আছে। তার মধ্যে একটা কিছুকে সঙ্গে সঙ্গে কেউ একজন ভেবে নিয়েছিল আর কী। আর এই গল্প লোকমুখে ছড়াতে শুরু করল।
প্রবীরবাবু বলছিলেন যে, একজন দেখার সাথে সাথে দশজন প্রত্যক্ষদর্শী। এরকমভাবেই এই গল্পগুলো ছড়াতে শুরু করে।
টিভির পর্দায় ভেসে উঠল নাগেরবাজার উড়ালপুলের চিত্র। একজন সাংবাদিক বলতে লাগলেন—শোনা যায় মে মাসের মাঝামাঝিতে এই দমদম উড়ালপুলের ওপরে এক মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন নামে এক যুবকের মৃত্যু হয়। এবং তার এই মৃত্যুর ঘটনার পর থেকেই এই উড়ালপুলে ভূতের আতঙ্ক তৈরি হয়েছে।
শুধু এই এলাকাতেই বা কেনও, উত্তর কলকাতার শহরতলির যেসব মানুষ ব্যবহার করে এই নাগেরবাজার ব্রিজ মানে রামকৃষ্ণ ব্রিজ, তাদের মুখে মুখে এখন আতঙ্কের গল্প। যাঁরা কস্মিনকালেও ওই সেতুর ধারেকাছে যাননি তাঁরাও বলছেন ওই একই কথা। সেই যুবক কী অশরীরী হয়ে আতঙ্ক ছড়াচ্ছে না কি অন্য কিছু। আমরা গিয়েছিলাম সত্য খুঁজতে। কে দেখেছেন ভূত? সত্যিই আমরা পেয়েছি ভূত দেখা মানুষকে। কী বলছেন তিনি? কেমন দেখলেন ভূতের চেহারা।
তপন বিশ্বাস। পেশায় গাড়ি চালক। অবিন্যস্ত চুল। গায়ের রং শ্যামলা। ক্যামেরার সামনে ইণ্টারভিউ দিতে গিয়ে বললেন, রাত্তিরবেলা এখানে একটা ছেলে দাঁড়ায়। দাঁড়িয়ে গাড়িকে হাত দেখায়। হাত দেখাল। গাড়িতে উঠল। উঠে তারপরে ড্রাইভারকে একটা চড় মারল। ছবি দেখা যায় না। প্রথমে দেখা