বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র পত্রিকার খবরে ভূত
১৩৩

চেষ্টা করেছি, আমার বাইকের হ্যাণ্ডেল ধরে কেউ টেনে ধরেনি। লোকের মুখে গুজব ছড়িয়ে পড়েছে। ভূতের কোনও অস্তিত্ব বা কারণ ওখানে খুঁজে পাওয়া যায়নি।

 সঞ্চালিকা: অনেক ধন্যবাদ সোমেনবাবু। সোমেন কোটালের কথা থেকে জানা গেল, নাগেরবাজার উড়ালপুলে তিনি অনেক ছানবিন করেও ভূত দেখেননি।

 প্রবীরবাবু এবার আপনার কাছে ফিরে আসছি। অনেকক্ষণ ধরে আপনি বলছেন ভূত যদি কেউ দেখতে পায় তাহলে তাকে আপনি একটা surprise gift দেবেন।

 প্রবীর: না না। সে দেখতে পেলে আমি কেন দেব? সে তো এখনই ১০০ জন এসে বলবে আমি দেখেছি-দেখেছি করতে করতে।

 আসলে দেখাতে হবে আমাদের এবং আগেই নিউজ টাইমকে অভিনন্দন জানাচ্ছি দারুণ করেছেন। কারণ গুজবটাও করা হয়েছিল একাধিক মিডিয়া থেকে। একেবারেই গুজবটা তৈরি করা হয়েছিল একাধিক মিডিয়া থেকে। আপনারা সেই গুজবকে উৎপাটন করছেন সেজন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আছি, থাকব।

 যদি কেউ ভূত দেখাতে পারেন তাহলে ২৫ লক্ষ টাকা দেব যেটা আমার বইতে লেখা থাকে। গোটা চল্লিশেক বইতে তো লেখা আছেই আমার চ্যালেঞ্জের কথা। নিন চ্যালেঞ্জ। যাঁরা প্রত্যক্ষদর্শী আছেন তাঁরা দেখিয়ে দিন।

 সঞ্চালিকা: তাহলে যে সমস্ত দর্শকবন্ধুরা এই মুহূর্তে নিউজ টাইমের পর্দায় চোখ রেখেছেন, তাঁরা প্রবীরবাবুর চ্যালেঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন যে ভূত দেখার প্রমাণ মিললে কিন্তু ২৫ লক্ষ টাকা দেওয়া হবে।

 এই মুহূর্তে আমরা চলে যাব নাগেরবাজার উড়ালপুলে। সেখানে আমাদের প্রতিনিধি পিনাকপাণি ঘোষ রয়েছেন। পিনাক ৮টা ২০ নাগাদ তোমার সাথে কথা হয়েছিল। এই মুহূর্তে প্রায় পৌনে নটা বাজে। রাত ঘনিয়ে আসছে। এবং মোক্ষম টাইম চলে আসছে। কী দেখছ এই মুহূর্তে? কী সিচুয়েশন দেখতে পাচ্ছ সেখানে তা আমাদের জানাও।

 সাংবাদিক: একটু উৎসাহী মানুষের ভিড় হয়ে গেছে। প্রবীরবাবু রয়েছেন আমাদের স্টুডিয়োয়। অন্যান্য অতিথিরাও রয়েছেন। ফোন করেছিলেন সোমেন