বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চার


ভূতুড়ে চিকিৎসা


ফিলিপিনো ফেইথ হিলার ও ভূতুড়ে অস্ত্রোপচার

৩১ আগস্ট, ১৯৮৬, রবিবারের সকাল। আর পাঁচটা রবিবারের সকালের মতোই বৈঠকখানায় তখন গাদা গাদা চায়ের কাপ আর রাশি রাশি সিগারেটের ধোঁয়ার মাঝে আড্ডা জমে উঠেছে। এমন সময় আমার ভায়রা সুশোভন রায়চৌধুরী এসে কোনও ভণিতা না করেই একটা দারুণ উত্তেজক খবর দিল—অতি সম্প্রতি ম্যানিলা থেকে একজন অলৌকিক ক্ষমতাবান ডাক্তার এসেছেন কলকাতায়; রোগীকে অজ্ঞান না করে, স্রেফ খালি হাতে, ব্যথাহীন অস্ত্রোপচার করে রোগ সারিয়ে দিচ্ছেন। ওর পরিচিত একজন অস্ত্রোপচার করিয়ে ভালো হয়ে গেছেন। অস্ত্রোপচারের দাগটি পর্যন্ত নেই। খরচ পড়েছে পাঁচ হাজার টাকা। সুশোভনের আমাকে খবরটা দেওয়ার কারণ, যদি এই অলৌকিক রহস্য উন্মোচন করতে পারি।

 আমার কাছে কলকাতায় ম্যানিলার অলৌকিক চিকিৎসকের উপস্থিতির খবরটা অবিশ্বাস্য ও অভাবনীয়। সুশোভন যাঁকে অলৌকিক ক্ষমতাবান ডাক্তার বলে অবহিত করল তিনি এবং তাঁর মতো ক্ষমতাবান চিকিৎসকরা নিজেদের পরিচয় দেন ‘ফেইথ হিলার’ বলে। যে ফেইথ হিলারদের নিয়ে পৃথিবী জুড়ে হইচই, তাঁদেরই একজন এই মুহূর্তে কলকাতার বুকে প্রতিদিন বহু রোগীর ওপর অলৌকিক (?) অস্ত্রোপচার করে চলেছেন—কথাগুলো আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। গোটা ব্যাপারটাই ব্যাণ্ডেজ ভূতের মতোই গুজব নয়তো? খবরটা আমার কাছে অভাবনীয় এই জন্যে, মাত্র সপ্তাহতিনেক আগে আমার কিছু বন্ধুর কাছে বলেছিলাম, ‘ফেইথ হিলারদের হিলিং ব্যাপারটা এখনও কিছুটা রহস্যময় রয়ে গেছে। তাঁদের অস্ত্রোপচারের ক্ষেত্রে কৌশলটা ঠিক কী ধরনের এটা এখনও বিজ্ঞানীদের কাছে পরিষ্কার নয়। যদিও James

১৫৬