বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভূতুড়ে চিকিৎসা
১৬১


জোস মার্কাডো
মুছিয়ে দিতেই কোন্ জাদুবলে অস্ত্রোপচারের চিহ্ন অদৃশ্য হল। পেট দেখলে বোঝার উপায় নেই কখনও এখানে অস্ত্রোপচার হয়েছিল।”

 দূরদর্শনের ভাষ্যকার স্কট অতি তৎপরতার সঙ্গে টিউমারটি মার্কাডোর হাত থেকে তুলে নিলেন, সেই সঙ্গে কিছুটা রক্তাক্ত তুলো।

 মেয়েটির গ্রোথ এবং রক্তাক্ত তুলো পরীক্ষার জন্য পাঠানো হয় Guy’s Hospital London-এর ডিপার্টমেণ্ট অফ ফরেনসিক মেডিসিনে। মেয়েটির গলার গ্রোথ বায়পসি করে জানা যায় দেহাংশটি একটি পূর্ণবয়স্ক যুবতীর স্তনের অংশ ও রক্তের নমুনা মানুষের নয়।

 পুরুষ মানুষটির টিউমার ও রক্তাক্ত তুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল লণ্ডন হসপিটাল মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার PJ. Lincoln-এর কাছে। পরীক্ষার পর লিংকন মত দেন তথাকথিত টিউমারটি আসলে মুরগির দেহাংশ এবং রক্তের নমুনা গরুর।

 দেহাংশ ও রক্ত নমুনার পরীক্ষার ফল স্পষ্টতই বুঝিয়ে দেয় এগুলো রোগিণী ও রোগীর দেহাংশ বা রক্ত আদৌ নয়। অর্থাৎ রোগীর দেহে কোনও অস্ত্রোপচারই করা হয়নি এবং অস্ত্রোপচার করে বার করে আনা হয়নি কোনওঅলৌকিক নয় লৌকিক/২য়—১১