![]()
অ্যারিগো
ডাক্তার Dr. Fritz-এর আত্মা নাকি অ্যারিগোর বাঁ কানে ফিসফিস করে যে ওষুধের কথা বলেন অ্যারিগো তাই লেখেন।
অ্যারিগোর প্রেসক্রিপশনের লেখা এতই জড়ানো যে শহরের একটি মাত্র ফার্মেসিই সেই লেখা পাঠোদ্ধার করতে পারে। ফার্মেসির মালিক অ্যারিগোর ভাই।
জন ফাউলার তাঁর বইটির তথ্য সংগ্রহ করেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত ধনকুবের বিজ্ঞানী ও অলৌকিকবাদের ধারক-বাহক ড. আণ্ড্রুজা পুহারিক প্রযোজিত অ্যারিগোর ওপর তোলা একটি ফিল্ম দেখে।
অ্যারিগোর ফেইথ হিলিং ছাড়া আর যে ‘impossiblities’ দেখে ড. পুহারিক বিহ্বল হয়েছিলেন তা হল অ্যারিগোর একটি মুদ্রাদোষ। অ্যারিগো কথা বলতে বলতে মাঝে মাঝেই নিজের চোখে ছুরি ঢুকিয়ে দেন, যেটা ড. পুহারিকের মতে কোনও মানুষের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। এ এক অলৌকিক ক্ষমতারই প্রকাশ।
ড. পুহারিকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইতালির Piero Angela এক পদ্ধতিতে বারবার চোখে ছুরি ঢুকিয়ে প্রমাণ করেছেন, এই ধরনের কোনও কিছু ঘটালে সেটা অতীন্দ্রিয় ক্ষমতার সাক্ষ্য বহন করেন না। এটা একটা কষ্টসাধ্য অনুশীলনের ফল মাত্র।