এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভূতুড়ে চিকিৎসা
১৭৩
ব্লাড বার করে দিচ্ছি, দেখতে পারেন কোনও কৌশল নেই।” বললেন মিস্টার গ্যালার্ডো।
আমি আশ্বস্ত করলাম, ‘আপনাকে অবিশ্বাস করার মতো কোনও কিছুই ঘটেনি। কিন্তু একটা প্রশ্ন, আপনারা সাংবাদিকদের এড়াতে চাইছেন কেন? এতে কেইথ হিলিং-এর সত্যতা সম্বন্ধে সংবাদপত্রগুলোর সন্দেহ হওয়া স্বাভাবিক নয় কি?”
“এই বিষয়ে বলতে পারবেন মিস্টার আগরওয়াল।”
আগরওয়ালকে প্রশ্নটা করতে বললেন, “যাঁরা সন্দেহ করতে চান করুন, তাঁদের মিথ্যে সন্দেহে আমাদের কিছুই আসে যায় না।”
“আমাকে কেন তবে সাক্ষাৎকার নেওয়ার অনুমতি দিলেন?”
“আপনার কথা স্বতন্ত্র। আপনার ফেইথ হিলিং-এ বিশ্বাস আছে, নিজেরও চিকিৎসা করাবেন, তমোনাশের রেফারেন্সের লোক, তাই আপনার অনুরোধ
![]()
লেখকের গলায় অস্ত্রোপচার করে গ্যালার্ডো বের করলেন কালচেলাল থকথকে কিছু