এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭৪
অলৌকিক নয় লৌকিক ২
ঠেলতে পারিনি। সত্যি বলতে কী, আপনি যদি খবরের কাগজে আমাদের সম্বন্ধে এক লাইনও না লেখেন তো খুবই উপকার হয়। খবর পড়ে যখন ভিড় বাড়বে তখন ভিড় সামলায় কে? সবারই উপকার করতে ইচ্ছে তো হয়, কিন্তু আমাদের খাটার ক্ষমতারও এক সীমা আছে।” বললেন মিস্টার আগরওয়াল।
“পেশেণ্টদের মধ্যে বাঙালি কেমন আসছেন?”
আগরওয়াল বললেন, “খুব কম। দিনে দু-একজন। কিছু মনে করবেন না, হাজার টাকা খরচ করার মতো বাঙালি খুব কমই আছেন।” মিস্টার গ্যালার্ডোকে এবার জিজ্ঞেস করলাম, “আপনার বয়েস কত?”