বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভূতুড়ে চিকিৎসা
১৭৫

 “আমি তেতাল্লিশ, মিসেস উনচল্লিশ।”

 “ফিলিপিন্‌স-এ কতজন ফেইথ হিলার আছেন?”

 “প্রথম শ্রেণির ফেইথ হিলারের সংখ্যা আমাকে নিয়ে দশ জন। এছাড়াও দ্বিতীয় শ্রেণির জনা চল্লিশ ফেইথ হিলার আছেন।”

 বললাম, “শুনেছি প্রথম শ্রেণির ফেইথ হিলারদের রাজনৈতিক ক্ষমতা অত্যধিক?”

 “সব দেশের স্পিরিচুয়ালিস্টরাই এই ক্ষমতা পেয়ে থাকেন। আপনাদের দেশেও তার বাইরে নয়।” বললেন, মিস্টার গ্যালার্ডো।

 আমাদের কথাবার্তার মাঝে ছবি তুলে যাচ্ছিল জ্ঞান ও সৌগত। মিস্টার গ্যালার্ডো বললেন, “লেখাটা প্রকাশিত হওয়ার পর একটা কপি মিস্টার আগরওয়ালকে দয়া করে পাঠিয়ে দেবেন, তাহলেই আমি পেয়ে যাব।”

 “নিশ্চয়ই দেব।”

 “এবার আপনার, শারীরিক সমস্যাটা বলুন।”


পেটে অস্ত্রোপচারের মুহূর্তে