জাদুকর সরকার ঈশ্বরের অস্তিত্বেও বিশ্বাসী; অলৌকিকত্বে
বিশ্বাসী। তারও বহু উদাহরণ ছড়িয়ে আছে তাঁরই
বহু লেখায়। তাঁর মতো এমন একজন বিজ্ঞান-
বিরোধী শিবিরের মানুষকে কুসংস্কারের
বিরুদ্ধে বিজ্ঞানমনস্কদের পক্ষে প্রচার
চালাতে দেখলে শঙ্কিত হই।
শঙ্কা আরও বাড়ে যখন দেখি ভেজাল ধরতে গিয়ে তিনি নিজেই ভেজাল দিচ্ছেন।
২০ আগস্টের লেখায় যাঁদের তিনি ‘স্পেশাল ডাক্তার’ বলেছেন, তাঁদের প্রকৃত টার্মটা তাঁর জানা ছিল না বলেই কি তাদের ওই নামে অবহিত করেছেন? এনসাইক্লোপিডিয়ায় চোখ বুলোলে তিনি ‘ফেইথ হিলার’দের কথা নিশ্চয়ই পেতেন। তিনি কি জানেন পৃথিবীর বহু দেশ ফেইথ-হিলারদের নিয়ে তথ্যচিত্রও তুলেছে? ফেইথ হিলাররা ঠিক সেই ধরনের চিটিংবাজ নয়, অতিসরলীকরণ করে যে ভাবে জাদুকর সরকার তাঁদের চিত্রিত করেছেন।
জাদুকর সরকারের মতে, নিজের আঙুলে আলপিন ফুটিয়ে স্পেশাল ডাক্তার অপারেশনের রক্ত বার করেন। এই পদ্ধতিতে কোনোরকমভাবেই এক নাগাড়ে মাত্র পাঁচজন রোগীর উপরও অস্ত্রোপচার চালানো সম্ভব নয়; অথচ ফেইথ হিলাররা দিনে একশোর উপরও অপারেশন করে থাকেন। শ্রীসরকারকে বিনীত অনুরোধ, কোনো বিষয় না জেনে সে সম্পর্কে অন্যকে জানানোর বাসনা সংযত করুন।
জাদুকর পি সি সরকারের যে বক্তব্যের সার অনুসন্ধানের জন্য মূলত আমাদের এই চিঠি লেখা, তা হল, শ্রীসরকার তাঁর লেখাটিতে জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রোগীর দেহে লেগে থাকা রক্তের নমুনার করেনসিক পরীক্ষা করে দেখেছেন, এটি মানুষের রক্ত।
২০ জুলাই আনন্দবাজার পত্রিকায় ‘কলকাতার কড়চা’য ‘লৌকিক-অলৌকিক’ নামে একটি ফিচার প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়েছিল, র্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইণ্ডিয়ার সম্পাদক প্রবীর ঘোষ নিজের পরিচয় গোপন করে, খালি হাতে ব্যথাহীন অস্ত্রোপচারের জন ফেইথ হিলার গ্যালার্ডোর অপারেশন টেবিলে ওঠেন। অস্ত্রোপচারের পর প্রবীরবাবুর শরীর থেকে বেরিয়ে আসা রক্ত সংগ্রহ করেন পুলিশ অফিসার সুবিমল