বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২০
অলৌকিক নয় লৌকিক ২

 আমি বললাম, “আপনার সমস্ত কথা শোনার পর কয়েকটা বিষয় আমার মাথায় জট পাকিয়ে গেছে। আপনি ফটো সম্মোহনের বিষয়ে বলার আগে সম্মোহন প্রসঙ্গে যে-সব কথা বললেন, এমনকী আপনি সম্মোহন করে দু-জনের ক্ষেত্রে যে দুটো ঘটনা ঘটিয়েছেন বলে জানালেন সে সবই আমি সম্প্রতি পড়েছি। অমিতই মাস-খানেক আগে আমাকে ‘অলৌকিক নয়, লৌকিক' বইয়ের অংশ-বিশেষের ফটো কপি পড়তে দিয়েছিলেন। প্রসঙ্গ ছিল সম্মোহন। তাতে এ-সবেরই উল্লেখ ছিল। সম্মোহনের সাহায্যে অনেক রোগীকে আরোগ্য করা যায় বলে আপনি যে সব কথা বললেন, সে-সব কথার সঙ্গে সম্প্রতি আজকাল পত্রিকায় প্রকাশিত একটি লেখার হুবহু মিল লক্ষ্য করে আশ্চর্য হয়ে যাচ্ছি। প্রবন্ধটির শিরোনাম ছিল, ‘সম্মোহন ও রোগমুক্তি’। সম্মোহন প্রসঙ্গে পড়ে যতটুকু জেনেছি, তাতে সম্মোহন হল মস্তিষ্কস্নায়ু কোষে ধারণা সঞ্চারের ব্যাপার। অর্থাৎ, সম্মোহন করার প্রাথমিক শর্ত, আপনি যার মধ্যে কোনও ধারণা সঞ্চার করতে চাইবেন তার মস্তিষ্ক স্নায়ুকোষ অবশ্যই থাকতে হবে। আপনি ফটোর মধ্যে ধারণা সঞ্চারিত করবেন কী করে? ফটো তো জড় বস্তু। ফটোর মস্তিষ্ক, স্নায়ু বা মন আছে, এ ধরনের কল্পনা তো স্রেফ পাগলামি বা চূড়ান্ত অজ্ঞতা। আপনাকে যদি চ্যালেঞ্জ জানাই, ফটো সম্মোহনের বাস্তব অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন?”

 মহা অলৌকিক শক্তিধর, অবতার গৌতম ভারতী আমার কথায় ফ্যাকাশে মেরে গেলেন। তাঁর বড় বড় চোখ দুটো সরু সরু হয়ে গেল। ফোলানো বুক থেকে হাওয়া বেরিয়ে গেল। সামনের দিকে ঝুঁকে ক্ষমা ভিক্ষা করলেন। নিজের অজ্ঞতাকে স্বীকার করে নিলেন। অনুরোধ করলেন তাঁর বিষয়ে বিরূপ কিছু না লিখতে।

 ৮৭-র নভেম্বর সংখ্যা আলোকপাতে ‘সম্মোহনে অসম্ভব সম্ভব হয়?’ শিরোনামে লেখাটি প্রকাশিত হল। সাক্ষাৎকারভিত্তিক লেখাটির লেখক তাপস মহাপাত্র ও অমিতবিক্রম রাণা। প্রতিবেদনটিতে লেখক জানালেন, ‘ছদ্মবেশে যাওয়া সুদক্ষ সম্মোহনবিদ প্রবীর ঘোষকে তিনি (গৌতম ভারতী) চিনতে পারলেন না কিছুতেই। শুধু তাই নয় প্রবীরবাবুর লেখা, ‘অলৌকিক নয়, লৌকিক’ বই-এর হুবহু উদাহরণ দিয়ে নিজের কার্যসিদ্ধি বলে বাহবা চাইতেও ছাড়েননি....প্রবীরবাবুর একটার পর একটা প্রশ্নের উত্তরে শেষ পর্যন্ত হার মানলেন শ্রীযুক্ত ভারতী। কিন্তু তাঁর এইসব তন্ত্রমন্ত্রের বুজরুকি কথাবার্তা প্রকাশ না করার জন্য অনুরোধও করলেন। কেননা এতে তাঁর ব্যবসার ক্ষতি