বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৩৬
অলৌকিক নয় লৌকিক ২
২৩৬

আন্দোলনের শক্তি জুগিয়েছে, প্রেরণা দিয়েছে।

 ১৪ মার্চ আনন্দবাজার পত্রিকার চতুর্থ পৃষ্ঠাটি খুলেই নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারলাম না। মানুষ আমাদের আন্দোলনের সমর্থনে আছেন। নিশ্চিত হলাম, এত মানুষের ভালোবাসায় জয় ছাড়া আর কিছুই আসতে পারে না। ‘সম্পাদক সমীপেষু' বিভাগে 'অলৌকিক শক্তিধরদের প্রতি চ্যালেঞ্জ, বিপন্ন যুক্তিবাদী এবং প্রশাসন' শিরোনামে প্রায় পৃষ্ঠা জুড়ে বহু পাঠকের চিঠি প্রকাশিত হয়েছে। এরই মধ্য থেকে কিছু চিঠি আপনাদের আগ্রহ নিবারণের জন্য তুলে দিচ্ছি।

অলৌকিক শক্তিধরদের প্রতি চ্যালেঞ্জ,
বিপন্ন যুক্তিবাদী এবং প্রশাসন

 গত ১৯ ফেব্রুয়ারি আনন্দবাজারে গৌতম ভারতীর আশীর্বাদ গ্রহণরত প্রবীর ঘোষের ছবি দেখেছিলাম। ছবিটি দেখেই বুঝেছিলাম এটা উদ্দেশ্যপ্রণোদিত। তাই অপেক্ষায় ছিলাম আপনাদের কাগজ মারফত প্রবীর ঘোষের প্রতিবাদের।

 ২৫ ফেব্রুয়ারি অপেক্ষার অবসান হয়। দেখলাম প্রবীর ঘোষের প্রতিবাদের উত্তরে অলৌকিক শক্তিধর গুরুর হুমকির সংবাদ। বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন মানুষেরা যখন যুক্তিগ্রাহ্য জ্ঞানের সাহায্যে মনুষ্যত্ব জাগ্রত করার চেষ্টায় রত, তখন মুষ্টিমেয় ক্ষমতালিপ্সু অলৌকিক (!) শক্তিধরদের প্রশ্রয় দিয়ে যান মানুষকে ভুল বোঝাবার জন্য।

 কোনও অলৌকিক (!) কারণে হয়তো প্রবীর ঘোষ অদৃশ্য হতে পারেন। কিন্তু তাঁর যুক্তিবাদী মননের শিকড় যে বহু দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে তা এই উত্তরবঙ্গের গ্রামে বসেও অনুভব করছি। এক প্রবীর ঘোষ ইতিমধ্যেই বহু প্রবীর ঘোষের জন্ম দিয়েছে। গৌতম ভারতীর দল কি তাঁদের স্তব্ধ করতে পারবে? সাধিকা, মথুরাপুর, মালদহ

॥ ২ ॥

 ‘অলৌকিক শক্তিধরদের চ্যালেঞ্জ করে যুক্তিবাদী বিপন্ন’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাই। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য হিসাবে সত্যিই খুব বিপন্ন বোধ করছিলাম। কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আমার নিজের গ্রাম এবং সন্নিহিত