এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভূতুড়ে তান্ত্রিক
২৪৯
ফুটো দিয়ে ঢুকে পড়তে চাপ দিতে থাকে। বাইরের বাতাসের চাপে ছোট গ্লাসের ফুটো দিয়ে দুধ বেরিয়ে এসে ছোট গ্লাসের তলায় জমতে থাকে এবং দু’গ্লাসের ফাঁকে আটকে থাকা দুধ দ্রুত কমতে থাকে। এক সময় ছোট গ্লাস ও দু’গ্লাসের ফাঁকের দুধ একই সমতলে এসে হাজির হয়। দর্শকরা দেখতে পান, বিশ্বাস করেন নরমুণ্ডই দুধ খেল, পড়ে রইল সামান্য তলানি।
পরবর্তীকালে গোলগ্রামের ‘অলৌকিক নয়, লৌকিক’ অনুষ্ঠানে ‘ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’-র সভ্যরাই ভূতের তাড়ি খাওয়ার রহস্য উন্মোচন করেন স্থানীয় মানুষদের বিপুল হর্ষধ্বনির মধ্যে।
তারপর থেকে এখন পর্যন্ত বহু সংস্থাই ‘অলৌকিক নয়, লৌকিক’ শিরোনামের অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটিয়ে দেখাচ্ছেন।
‘জাগ্রত’ নরমুণ্ড সিগারেট টানল
তারাপীঠের মহাতান্ত্রিক নির্মলানন্দের নির্দেশে
১৬ জানুয়ারি ’৯০ আজকাল পত্রিকায় চোখ বোলাতে গিয়ে চমকে