বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫২
অলৌকিক নয় লৌকিক ২
২৫২

দেব ৫০ হাজার টাকা। এই চিঠিটি ‘আজকাল’-এ প্রকাশিত হওয়ার দশ দিনের মধ্যে নির্মলানন্দ আমাদের সমিতির সঙ্গে যোগাযোগ করে চ্যালেঞ্জ গ্রহণ না করলে অবশ্যই ধরে নেব নির্মলানন্দ একজন বুজরুক, প্রতারক। যদি তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তবে আমরা তাঁর চ্যালেঞ্জ গ্রহণের এক মাসের মধ্যে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনেই তাঁর অলৌকিক ক্ষমতার পরীক্ষা নেব।

প্রবীর ঘোষ সাধারণ সম্পাদক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। কলকাতা-৭৪


 চিঠি প্রকাশের সঙ্গে সঙ্গে বহু মানুষ দেখা করে, ফোনে অথবা চিঠিতে অভিনন্দন জানালেন, এঁদের অনেকেরই বক্তব্য ছিল, “আপনার চ্যালেঞ্জে নির্মালানন্দ আসবেন না। যতসব ফালতু ব্যাপার।” আমার স্ত্রী সীমার তবলচি গোবিন্দ লাহিড়ী ৮ তারিখ সকালে এসে জাগ্রত নরমুণ্ড প্রসঙ্গটি ভুলে জানালেন, “গোরক্ষবাসী রোডে এক জ্যোতিষী থাকেন। যিনি আবার তান্ত্রিকও। প্রায় শনিবারই তারাপীঠে যান। পরশুও আমি ও আমাদের পাড়ার কয়েকজন ‘আজকাল টা নিয়ে গিয়েছিলাম দেখাতে। আমরা বললাম, নির্মলানন্দ কি প্রবীরবাবুর চ্যালেঞ্জ নেবেন? তান্ত্রিক ভদ্রলোক বললেন, নির্মলানন্দকে খুব ভালোরকমই চিনি। তারাপীঠের সব তান্ত্রিককেই চিনি। নিজেও তন্ত্র বিষয়টা ভালোরকম জানি। তন্ত্রের সাহায্যে কেউ নরগুকে জ্যাত করে সিগারেট খাওয়াবে এমন আজগুবি গপ্পো কোনো দিন শুনিনি। পত্রিকার সাংবাদিক সিনেমাকে তোল্লা দিতে নিজেই বানিয়ে টানিয়ে ওসব লিখে দিয়েছে।”

 গোবিন্দবাবুকে বললাম,“আপনাদের পাড়ার তান্ত্রিকটি বেডায় ধূর্ত। তাই সাংবাদিকের উপর দায়িত্ব চাপিয়ে নির্মলানন্দকে ও তন্ত্রশক্তিকে বাঁচাতে চাইছেন। আপনার তান্ত্রিক প্রতিবেশী নরমুণ্ডের সিগারেট খাওয়া ব্যাপরাটা ঘটানো একেবারেই অসম্ভব বলে সাংবাদিকের উপর খবরটির পর বার-দায়িত্ব চাপাতে চাইছেন বটে, কিন্তু যদি প্রমাণ করে দিই নরমুণ্ডকে দিয়ে সিগারেট খাওয়ানো আপাতদৃষ্টিতে সম্ভব তখন তিনি কী বলবেন? যে চিঠিটা আজকাল পত্রিকায় প্রকাশের জন্য দিয়েছিলাম, তার থেকে শেষ কিছু অংশ প্রকাশ করা